Newtown: ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীদের উপর ছুরি চালালেন কারিগরি ভবনের কর্মী, নিউটাউনের রাস্তায় হাঁটতে-হাঁটতে বললেন, 'আমার মাথা ঠান্ডা ছিল ওরাই...' - Bengali News | One Man attack on colleague in technical building newtown - 24 Ghanta Bangla News
Home

Newtown: ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীদের উপর ছুরি চালালেন কারিগরি ভবনের কর্মী, নিউটাউনের রাস্তায় হাঁটতে-হাঁটতে বললেন, ‘আমার মাথা ঠান্ডা ছিল ওরাই…’ – Bengali News | One Man attack on colleague in technical building newtown

Spread the love

ছুরি নিয়ে নিউটাউনের রাস্তায় হামলাকারী
Image Credit source: Tv9 Bangla

নিউটাউন: নিউটাউনের রাস্তায় হাঁটছেন এক ব্য়ক্তি। স্ফীত চেহারা। টাক মাথা। রাস্তা দিয়ে চলে যাচ্ছে গাড়ি। কিন্তু হুঁশ নেই কিছুই। সাংবাদিকরা কেউ কাছে যেতে পারছেন না তাঁর। কারণ হাতে রয়েছে ধারাল ছুরি। নিজেই বলছেন, “একদম এগোবেন না…চালিয়ে দেব।” অভিযোগ, উঠছে ছুটি নিয়ে বিবাদের জেরে ইতিমধ্যেই তিনি কয়েকজন পুলিশ ও নিরাপত্তারক্ষীকে আঘাত করেছেন।

জানা যাচ্ছে ওই ব্যক্তি কারিগরি ভবনের কর্মী। তিনি রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরলেন। অভিযোগ, ছুটি নিয়ে বিবাদের জেরে তিন সহকর্মীদের উপর হামলা চালিয়েছেন কারিগরি ভবনের ওই কর্মী। শুধু তাই নয়, তারপর কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন বলেন বলেও অভিযোগ। এরপর রক্তাক্ত ছুরি হাতেই বেরিয়ে পড়েন রাস্তায়।

খবর জানাজানি হতেই তাঁর প্রতিক্রিয়া তুলতে এগিয়ে যান সাংবাদিকরা। তবে কেউ কাছে যেতে পারেননি। সাংবাদিকদের মধ্যে একজন বলেন, “দাদা মাথা ঠান্ডা করুন…।” পাল্টা হামলাকারী বলেন, “আমার মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা….।” এরপরই তিনি বলেন, “কাছে আসবেন না একদম…।” তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে। এ প্রসঙ্গে মনোবিদ অনন্যা ভট্টাচার্যের বক্তব্য, এখন প্রচণ্ড পরিমাণে অসহিষ্ণতা বাড়ছে। মানুষের মধ্যে এখন একটা ব্যাপর তৈরি হচ্ছে, আমার এটা এখনই চাই। এখনই লাগবে। তার থেকেই এই ঘটনা বাড়ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *