Marcus Stoinis: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকা অবসর অজি অলরাউন্ডারের, নেপথ্য কোন কারণ? - Bengali News | Australian star Marcus Stoinis announces retirement from One Day Internationals - 24 Ghanta Bangla News
Home

Marcus Stoinis: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকা অবসর অজি অলরাউন্ডারের, নেপথ্য কোন কারণ? – Bengali News | Australian star Marcus Stoinis announces retirement from One Day Internationals

কলকাতা: ক্যালেন্ডারে চোখ রাখলে দেখা যাবে আজ ৬ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে আচমকা ওডিআই ফর্ম্যাটকে বিদায় জানালেন অজি তারকা মার্কাস স্টইনিস (Marcus Stoinis:)। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) টিমে ছিলেন তিনি। তাঁর হঠাৎ করেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ক্রিকেট মহলকে চমকে দিয়েছে। একে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া টিমে চোট-আঘাতের সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে হঠাৎ করেই অজি অলরাউন্ডার স্টইনিসের সিদ্ধান্ত চাপে ফেলে দিল ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে।

৩৫ বছর বয়সী মার্কাস স্টইনিস চ্যাম্পিয়ন্স ট্রফির কয়েকদিন আগে অবসর নেওয়া মানে এ বার অজি টিম ম্যানেজমেন্টকে তাঁর বদলি হিসেবে কোনও ক্রিকেটারকে টিমে নিতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বজয়ী অজি টিমের সদস্য আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন। তবে তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *