BGBS 2025: বাংলায় মুকেশ অম্বানীর ৫ বড় অঙ্গীকার - Bengali News | Bgbs 2025 reliance industries chairman mukesh ambani commits to double reliance investment in bengal by 2030 - 24 Ghanta Bangla News
Home

BGBS 2025: বাংলায় মুকেশ অম্বানীর ৫ বড় অঙ্গীকার – Bengali News | Bgbs 2025 reliance industries chairman mukesh ambani commits to double reliance investment in bengal by 2030

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী

কলকাতা: ৮ বছর আগে বাংলায় তাঁর সংস্থার বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার কোটি টাকারও কম। এখন সেটাই ২০ গুণের বেশি বেড়েছে। আর আগামী ৫ বছরে তাঁরা বাংলায় কত বিনিয়োগ করবেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তা জানিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। একইসঙ্গে বাংলায় তাঁর ৫ অঙ্গীকারের কথাও এদিন জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার।

বুধবার থেকে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শুরু হয়েছে। প্রথমদিন বাণিজ্য সম্মেলনে ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। ২০১৬ সাল থেকে বাণিজ্য সম্মেলনে আসছেন তিনি।

এদিন তিনি বলেন, “আমি ভারতের পশ্চিমাংশ থেকে আসছি। বলা হয়, অর্থনীতি ও বাণিজ্যে দেশকে নেতৃত্ব দেয় দেশের পশ্চিমাঞ্চল। কিন্তু, সেই পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এই বাণিজ্য সম্মেলনের দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়।”

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাংলায় যে ক্রমশ বিনিয়োগ বাড়াচ্ছে, এদিন সেই তথ্য তুলে ধরে মুকেশ অম্বানী বলেন, ২০১৬ সালে প্রথমবার যখন এই বাণিজ্য সম্মেলনে তিনি অংশ নেন, তখন বাংলায় রিলায়েন্স বিনিয়োগ ২ হাজার কোটি টাকার কম ছিল। ২০ গুণের বেশি বেড়ে এখন তা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এই দশকের শেষ বিনিয়োগের পরিমাণ এখনের চেয়ে দ্বিগুণ হবে বলে তিনি জানালেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *