লক্ষ্মীবার থেকে খনন শুরু দেউচা পাঁচামি কয়লাখনিতে! ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

লক্ষ্মীবার থেকে খনন শুরু দেউচা পাঁচামি কয়লাখনিতে! ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না, বাংলার মুখ

Spread the love

লক্ষ্মীবার বৃহস্পতিবার থেকে দেউচা-পাঁচামিতে খননকাজ শুরু হবে। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার ‘লাকি’ ডে। তাই আজ দেউচা পাঁচামিতে খননের কাজ শুরুর ঘোষণা করলেন। যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে ব্যাসল্ট খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হল দেউচা পাঁচামি। আর সেই কয়লাখনির কারণে ১০০ বছরে বিদ্যুতের কোনও সমস্যা হবে না। দেখা দেবে না বিদ্যুতের সংকট।

গত মাসে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেউচা পাঁচামিতে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্ত। সেইসময় তিনি জানিয়েছিলেন যে এটা রাজ্যের স্বপ্নের প্রকল্প। একবার সেই প্রকল্পের কাজ শুরু হয়ে গেলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে।

(বিস্তারিত পরে আসছে)

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *