Ranji Trophy 2024-25: কলকাতায় কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, খেলবেন গুরুত্বপূর্ণ ম্যাচ - Bengali News | Haryana vs Mumbai Ranji Trophy quarter final match shifted to Kolkata - 24 Ghanta Bangla News
Home

Ranji Trophy 2024-25: কলকাতায় কেকেআরের সম্ভাব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, খেলবেন গুরুত্বপূর্ণ ম্যাচ – Bengali News | Haryana vs Mumbai Ranji Trophy quarter final match shifted to Kolkata

Spread the love

মুম্বইয়ের রঞ্জি ট্রফি টিমের অধিনায়ক অজিঙ্ক রাহানেImage Credit source: PTI

কলকাতা: ইডেন গার্ডেন্সে এ বার খেলতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের সম্ভব্য ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। কিন্তু কীভাবে? আসলে হঠাৎ করেই বদলে গিয়েছে রঞ্জি ট্রফির একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভেনু। ৮ ফেব্রুয়ারি থেকে রোহতকের লাহলিতে হরিয়ানা বনাম মুম্বইয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েকদিন আগে লাহলির জায়গায় ভেনু বদলে ফেলল বোর্ড। এ বার ইডেন গার্ডেন্সে হবে রঞ্জি কোয়ার্টার ফাইনালে রাহানেদের ম্যাচ।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে হওয়ার কথা। কিন্তু হরিয়ানা এক্ষেত্রে হোম গ্রাউন্ডের সুবিধা পাচ্ছে না। তাদের শেষ আটের ম্যাচ খেলতে হবে নিরপেক্ষ ভেনুতে। এই ম্যাচে অজিঙ্ক রাহানের সঙ্গে নামার সম্ভবনা রয়েছে সূর্যকুমার যাদব, শিবম দুবের মতো ক্রিকেটারদের।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বোর্ডের এই হরিয়ানা ও মুম্বইয়ের কোয়ার্টার ফাইনালের ভেনু বদলের কথা হরিয়ানাকে বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়নি। আচমকা ম্যাচ ভেনু বদলে যাওয়ার ফলে দুই দলকে শেষ মুহূর্তে সফরের পরিকল্পনা বদল করতে হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *