Suvendu Adhikari: 'আমাকে এগারো সালে তাড়িয়ে...' মদনকে সমর্থন করে বিস্ফোরক শুভেন্দু - Bengali News | Bjp mla suvendu adhikari supports madan mitras comment over money for post in tmc - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘আমাকে এগারো সালে তাড়িয়ে…’ মদনকে সমর্থন করে বিস্ফোরক শুভেন্দু – Bengali News | Bjp mla suvendu adhikari supports madan mitras comment over money for post in tmc

কলকাতা: ১০ লক্ষ টাকায় তৃণমূলের জেলা কমিটিতে পদ দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা আগেই বিস্ফোরক এই মন্তব্য করেছিলেন শাসকদলেরই কামারহাটির বিধায়ক মদন মিত্র। জেলাস্তরের একাংশ নেতা এতে জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেছিলেন। এবার কামারহাটির তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে সমর্থন করলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মদন মিত্র ঠিক কথা বলছেন বলে তাঁর দাবি। শাসকদলে পদের জন্য টাকা নেওয়া কয়েক বছর আগেই শুরু হয়েছে বলে তাঁর দাবি।

একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র। কাকদ্বীপের এক ঠিকাদার ২০২১ সালে আইপ্যাকের অ্যাকাউন্টে ১১ কোটি টাকা দিয়েছেন। আইপ্যাকের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে উনি ওই টাকা দিয়েছেন। আমার কাছে নথি রয়েছে।

ষোলোর পর থেকে শুরু হয়েছে। আঠারোর পর থেকে প্রধান, অঞ্চল সভাপতির পদ সব বিক্রি হয়েছে।

সব জেলাতেই মধ্যস্থতার জন্য কিছু এজেন্ট ছিল। যারা যুবা তৃণমূলের। যেন হুগলিতে শান্তনু, কুন্তল ছিল। আমাকে তাড়িয়ে এগারো সালে যুবা তৃণমূল হয়। তারাই এই টাকা সংগ্রহ করে। সব জেলায় তিনজন-চারজন করে নাম রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *