PM Modi: বুধে মহাকুম্ভে মোদী, ডুব দেবেন সঙ্গমে – Bengali News | PM Narendra Modi will visit Maha Kumbh mela on February 5
বুধবার মহাকুম্ভ যাবেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল (বুধবার) প্রয়াগরাজে তিনি যাবেন। সকাল ১১টা নাগাদ সঙ্গমে ডুব দেবেন। মা গঙ্গাকে পুজো দেবেন প্রধানমন্ত্রী।
১৪৪ বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা। গত ১৩ জানুয়ারি মহাকুম্ভ শুরু হয়েছে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তর প্রদেশ প্রশাসন মনে করছে, ৪৫ দিনে দেশ-বিদেশের ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়বে প্রয়াগরাজে।
ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে একাধিক পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। ধর্মীয় স্থানগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন। এর আগে গতবছরের ১৩ ডিসেম্বর প্রয়াগরাজ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ১৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
