'চুমু খেয়েই ডেটল জলে কুলকুচি!' কোন অভিজ্ঞতার কথা শোনালেন নীনা? - Bengali News | Neena Gupta opens up about her first kissing scene - 24 Ghanta Bangla News
Home

‘চুমু খেয়েই ডেটল জলে কুলকুচি!’ কোন অভিজ্ঞতার কথা শোনালেন নীনা? – Bengali News | Neena Gupta opens up about her first kissing scene

Spread the love

জীবনে প্রথম চুমু সবারই স্পেশ্যাল হয়। কিন্তু অভিনেত্রী নীনা গুপ্তার প্রথম চুম্বন অভিজ্ঞতা খুবই অস্বস্তিকর ছিল। যা তিনি নিজেই শেয়ার করেছেন। তিনি বললেন, অনেক বছর আগে একটি টেলিভিশন সিরিয়ালে সহ অভিনেতা দিলীপ ধাওয়ানের সঙ্গে প্রথম অনস্ক্রিন চুমু খেয়েছিলেন। এটি ছিল ধারাবাহিকের ইতিহাসে প্রথম ঠোঁট ঠাসা চুম্বনের দৃশ্য। সেই অভিজ্ঞতা নিয়ে নীনা বলেন, “একজন অভিনেতা হিসেবে সব ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত থাকা উচিত। কখনও কাদার মধ্যে পা দেওয়া প্রয়োজন, আবার কখনও রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।”

নীনা আরও জানান, “দিলীপ ধাওয়ানের সঙ্গে চুম্বনের দৃশ্যের আগের রাতে আমি ঘুমোতে পারিনি। এমন নয় যে আমরা বন্ধু ছিলাম না; আমরা ভালো বন্ধু ছিলাম। তিনি দেখতে ভালো ছিলেন, কিন্তু সেটি গুরুত্বপূর্ণ ছিল না। শারীরিক এবং মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না। আমি অনেক চিন্তায় ছিলাম।”

এই পুরো অভিজ্ঞতা নিয়ে নীনা বলেন, “কেউ কমেডি করতে পারেন না, কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারেন না, কিন্তু আমি সেটা পারি। তবে, ওই দৃশ্য শেষ হওয়ার পর আমি ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলতাম। আমার জন্য পুরো ব্যাপারটা বেশ কষ্টসাধ্য ছিল।”

বরাবরই সাহসী হিসেবে পরিচিত নীনা গুপ্তা। ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা। কোনওদিনই বিয়ে করেননি তাঁরা। অবিবাহিত নীনা ও ভিভের সন্তান মাসাবা গুপ্ত। বিয়ে না হয়েই সন্তান, তা নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। যদিও অতীত নিয়ে নীনা ভাবিত নন। ভিভের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভাল। এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন। এরই মধ্যে অতীত ফিরে ফিরে আসে তাঁর সাক্ষাৎকারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *