Terrorist attack: নৃশংস! প্রাক্তন সেনা জওয়ান, স্ত্রী ও কন্যার উপর গুলি চালাল জঙ্গিরা - Bengali News | Ex Army man killed, wife and daughter injured in terrorist attack in Kulgam - 24 Ghanta Bangla News
Home

Terrorist attack: নৃশংস! প্রাক্তন সেনা জওয়ান, স্ত্রী ও কন্যার উপর গুলি চালাল জঙ্গিরা – Bengali News | Ex Army man killed, wife and daughter injured in terrorist attack in Kulgam

Spread the love

এলাকা ঘিরে ফেলেছে যৌথবাহিনী (ফাইল ফোটো)

কুলগাম: জঙ্গি হামলায় মৃত্যু হল এক প্রাক্তন সেনাকর্মীর। জখম হয়েছেন ওই প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও কন্যা। মৃতের নাম মনজুর আহমেদ ওয়াগয়। সোমবার এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়।

পুলিশ জানিয়েছে, বেহিবাগ এলাকায় মনজুর ও তাঁর স্ত্রী-কন্যার উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর পালিয়ে যায় জঙ্গিরা। জখম প্রাক্তন সেনাকর্মী ও তাঁর স্ত্রী-কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় মনজুরের। জানা গিয়েছে, তাঁর তলপেটে গুলি লেগেছিল। মনজুরের স্ত্রী ও কন্যার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁদের পায়ে গুলি লেগেছিল।

জঙ্গি হামলার পরই পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনা জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিরা কেন ওই প্রাক্তন সেনাকর্মীর উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *