Saraswati Puja: সরস্বতী পুজোয় কে সঙ্কল্প করবে, TMC না BJP? শেষ পর্যন্ত পুলিশ বসিয়ে করতে হচ্ছে পুজো - Bengali News | Clash between TMC and BJP regarding Saraswati Puja, police guard at Nandigram college - 24 Ghanta Bangla News
Home

Saraswati Puja: সরস্বতী পুজোয় কে সঙ্কল্প করবে, TMC না BJP? শেষ পর্যন্ত পুলিশ বসিয়ে করতে হচ্ছে পুজো – Bengali News | Clash between TMC and BJP regarding Saraswati Puja, police guard at Nandigram college

নন্দীগ্রাম: কড়া পুলিশি পাহারা। তার মধ্যেই পুজো হচ্ছে নন্দীগ্রামে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই অবস্থা! তৃণমূল ছাত্র পরিষদ নাকি এবিভিপি, কে নেবে দায়িত্ব! তা নিয়ে দ্বন্দ্বের জেরেই পুলিশি প্রহরার ব্যবস্থা করতে হয়েছে নন্দীগ্রামের সীতানন্দ কলেজে।

কলেজের ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন, কিছুদিন আগেই কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে সরস্বতী পুজো নিয়ে একটি মিটিং হয়। সেখানে পুজো সঙ্কল্প করার জন্য সুমন জানা নামের এক কলেজ পড়ুয়ার নাম সামনে আসে। ঠিক হয়, এ বছর পুজোয় সুমনই ‘ব্রতী’ থাকবে। আর এই নাম নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত।

এবিভিপি-র অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ থেকে মিটিং-এ আলোচনা হওয়া সত্ত্বেও সুমন জানাকে পুজোর একদিন আগে সুমন জানাকে সঙ্কল্প করতে বাধা দেয় টিএমসিপি-র সদস্য পড়ুয়ারা। এই নিয়েই দ্বন্দ্ব চরমে পৌঁছচ্ছে।

সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিপি-র নেতারা। উল্টে টিএমসিপি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে। তৃণমূলের দাবি, এবিভিপি প্রতিনিয়ত কলেজে গণ্ডন্ডগোল করার চেষ্টা চালাচ্ছে। পরে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুভজিৎ দাস নামের এক ছাত্রকে সরস্বতী পুজোর সঙ্কল্প করার জন্য ঠিক করা হয়। এরপর রবিবার দেখা যায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলেজে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *