Maha Kumbh Mela: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা আসলে 'ষড়যন্ত্র'? পুলিশি তদন্তে এবার নতুন মোড় - Bengali News | 16 thousand mobile numbers under police prob on Maha Kumbh Stampede Case - 24 Ghanta Bangla News
Home

Maha Kumbh Mela: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা আসলে ‘ষড়যন্ত্র’? পুলিশি তদন্তে এবার নতুন মোড় – Bengali News | 16 thousand mobile numbers under police prob on Maha Kumbh Stampede Case

Spread the love

প্রয়াগরাজ: ষড়যন্ত্র নাকি বিপর্যয়! সেদিন ঠিক কী হয়েছিল মহাকুম্ভ চত্বরে? গত ২৯ জানুয়ারি ঘটা পদপিষ্টের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আর সত্য সন্ধানী হতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তারা। এমনটাই খবর গোপন সূত্রে।

এদিন ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যে ১৬ হাজার মোবাইল নম্বরকে নজরদারির মধ্যে রেখেছে পুলিশ। ট্র্যাক করা হয়েছে তাদের সেদিনকার লোকেশন। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে সিসি টিভি ফুটেজও। কুম্ভে ঘটা পদপিষ্টের ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা ‘সত্যি’ প্রকাশ্যে আনতে মরিয়া উত্তরপ্রদেশ পুলিশ।

উল্লেখ্য, গত মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের জন্য কুম্ভ সঙ্গমে ভিড় জমায় কোটি কোটি পুণ্যার্থী। ঘটনার দিন রাত ১২টা পর্যন্ত সবই ঠিক ছিল। বিপত্তি ঘটে ঠিক দেড়টা নাগাদ। আচমকা ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে ছুটে আসে কোটি কোটি পুণ্যার্থী। আর সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয় বেশ কয়েকজন।

প্রাথমিকভাবে প্রশাসন জানায়, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত ১৫ জন। কিন্তু বেলা গড়াতেই বাড়ে সংখ্যা। সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন দাবি করে, দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গিয়েছে ৩০ জনের। আহত কমপক্ষে ৬০ জন।

১৪৪ বছর পর আসা পুণ্যানুষ্ঠান ঘিরে এমন কাণ্ডে ভয় ধরে পুণ্যার্থীদের মনে। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে বহু হোটেলেই হয়ে থাকা আগাম বুকিং বাতিল করেছেন পুণ্যার্থীরা। তবে কি ভিড় কমেছে? একদমই না। কারণ, সামনেই ১২ তারিখ মেঘ পূর্ণিমা ও ২৬ তারিখ অর্থাৎ কুম্ভের শেষ দিন রয়েছে মহা শিবরাত্রি। আর এই দুই দিনই কুম্ভে যে রেকর্ড ভিড় হতে চলেছে তা আগাম টের পাচ্ছে প্রশাসনিক কর্তারা।

সেই কারণেই এখন থেকে শুরু হয়ে গিয়েছে বাড়তি সতর্কতা। ইতিমধ্য়েই, বন্ধ হয়েছে চার চাকা পার্কিং। প্রয়াগরাজে ঢোকার মুখে গাড়ি আটকাচ্ছে পুলিশ। বেড়েছে আরও পুলিশি নিরাপত্তা। লাল সর্তকতা জারি করে চলছে কাজকর্ম। অতীতের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতেই এত আয়োজন, দাবি একাংশের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *