Hardik Pandya: কোনটা চ্যালেঞ্জ! সন্তানের ডায়পার বদল না ডেথ ওভারের বোলিং? জেমির প্রশ্নে হার্দিক পান্ডিয়ার ছক্কা - Bengali News | Jemimah Rodrigues asking Hardik Pandya what he found more difficult changing diapers or bowling a death over - 24 Ghanta Bangla News
Home

Hardik Pandya: কোনটা চ্যালেঞ্জ! সন্তানের ডায়পার বদল না ডেথ ওভারের বোলিং? জেমির প্রশ্নে হার্দিক পান্ডিয়ার ছক্কা – Bengali News | Jemimah Rodrigues asking Hardik Pandya what he found more difficult changing diapers or bowling a death over

Spread the love

কোনটা চ্যালেঞ্জ! সন্তানের ডায়পার বদল না ডেথ ওভারের বোলিং? জেমির প্রশ্নে হার্দিক পান্ডিয়ার ছক্কাImage Credit source: Hardik Pandya Instagram

কলকাতা: বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ভারতের বর্তমান এবং নতুন প্রজন্মের একঝাঁক ক্রিকেটারদের সেখা গেল এই ‘নমন’ অনুষ্ঠানে। সেখানে অনুষ্ঠান মঞ্চে একসময় একসঙ্গে হাজির ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রোহিত শর্মা, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues)। সিনিয়রদের সামনে পেয়ে জেমাইমা একঝাঁক প্রশ্ন করেন হার্দিককে। সেখানে তিনি দেশের তারকা অলরাউন্ডারের কাছে জানতে চান, ডেথ ওভারে বোলিং তাঁর জন্য কঠিন? নাকি বাচ্চার ডায়পার বদলানো কঠিন? হার্দিক কোনটাকে চ্যালেঞ্জ মনে করেন?

বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হার্দিককে যে এই রকম ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়তে হবে, তা হয়তো তিনি কল্পনা করেননি। তবে বিষয়টা খুব হালকাভাবেই নিয়েছিলেন হার্দিক। ভারতের মহিলা টিমের তারকা ক্রিকেটার জেমাইমা যখন হার্দিককে জিজ্ঞাসা করেন তাঁর কাছে কোনটা সবচেয়ে কঠিন, যে ডেথ ওভারে বোলিং নাকি বাচ্চার ডায়পার বদল? বাবা হিসেবে হার্দিক কোনওরকম ইতস্তত না করে জানান, বোলিংয়ের থেকে বাচ্চার ডায়পার বদল বেশি কঠিন। হার্দিক জানান, সারা জীবন তিনি ক্রিকেট প্র্যাক্টিস করে এসেছেন। ফলে সেটার থেকে বাচ্চার ডায়পার বদল সত্যিই তাঁর কাছে বেশি কঠিন।

এই খবরটিও পড়ুন

হার্দিক যে খোশমেজাজে ছিলেন, তা তাঁর এই উত্তরই বলে দিচ্ছিল। ভারতের বিশ্বজয়ী তারকা অলরাউন্ডার হার্দিকের এক ছেলে রয়েছে। নাম তার অগস্ত্য। হার্দিক ও সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সন্তান অগস্ত্য। ২০২০ সালের ৩০ জুলাই তাঁর জন্ম। গত বছরের ১৮ জুলাই হার্দিক ও নাতাশা তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *