মহিলা অনুরাগীকে ঠোঁটঠাসা চুমু উদিতের! ভিডিও ভাইরাল হতেই যা বললেন গায়ক – Bengali News | Udit narayan on controversy over kissing female fans
এক মহিলা অনুরাগীকে চুমু খাওয়ায় নেটপাড়ায় গায়ককে নিয়ে নেটপাড়ায় শোরগোল। তবে গায়ককে নিয়ে নিন্দা হলেও, উদিত কিন্তু স্পষ্ট জানিয়েছেন, ”অনুরাগীরা আমাকে পছন্দ করেন, আমি এরকম নই। আমি খুবই ভদ্র মানুষ। আমরা যখন পারফর্ম করি, তখন অনেক অনুরাগীই এগিয়ে আসেন, তাঁদের ভালবাসা দেখাতে। আমাদের ছুঁয়ে দেখতে চায়। কেউ কেউ হ্যান্ডসেক করে। কেউ কেউ হাতে চুমু খান।”
উদিত আরও বলেন, ”আসলে ভিড় সামলাতে আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকে। তবুও ফ্যানরা ভাবে একবারটি কাছ থেকে দেখতে। ছুঁয়ে দেখতে। এই কারণেই অনেকে এগিয়ে আসেন। এই চুমুর ঘটনাটি এরকমই। একে এত বড় খবর করার কিছু নেই। এটা একেবারেই আমার প্রতি ফ্যানেরা ভালবাসা। খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।”
এই খবরটিও পড়ুন
WTF! what is Udit Narayan doing 😱 pic.twitter.com/Rw0azu72uY
— Abhishek (@vicharabhio) January 31, 2025
আটের দশক ও নয়ের দশকে বলিউডে রোমান্টিক গান মানেই উদিত নারায়ণ। একসময় তো ছবিতে আমির খান মানেই উদিতের কণ্ঠ। তবে শুধুই এই দুই দশক নয়। ২০০০ সালের শুরু থেকেও, একের পর এক সুপারহিট গান গেয়েছেন উদিত। এর আগেও অবশ্য এক মহিলা উদিতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিল। এমনকী, এক রিয়্যালিটি শোয়ে পৌঁছে গায়িকা অলকা ইয়াগ্নিকের গালে চুমু খাওয়াতেও বিতর্কে জড়িয়েছিলেন উদিত। তখনও উদিত জানিয়ে ছিলেন, এই চুমু একেবারেই বন্ধুত্বপূর্ণ। এর নেপথ্যে কোনও অশ্লীলতা নেই। তাই বিতর্কের কোনও মানেই হয় না।
এক্স প্রোফাইলে এই ভিডিও প্রথম ছড়িয়ে পড়ে। তার পর থেকেই নেটপাড়ায় শুরু হয় উদিতের চুমু চর্চা। অনেকেই উদিতকে অসভ্য বলে সম্বোধন করেছেন। তবে উদিত এই চুমু কাণ্ডকে গুরুত্ব দিতে না চাইলেও, নেটপাড়া কিন্তু সরগরম উদিতের এই কাণ্ডে।