Union Budget 2025-26: মোবাইল থেকে ওষুধ, কোন কোন জিনিসের দাম কমল বাজেটে – Bengali News | Union Budget: Which things are going to be cheaper, which will be costlier, know the details
নয়া দিল্লি: এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক। আয়করে ছাড় দেওয়া হবে কি না, সেদিকেও ছিল নজর। সেই আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সেই সঙ্গে বেশ কিছু নতুন স্কিমের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শুল্ক মকুব করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসা, পর্যটন সহ বেশ কিছু সেক্টরে উৎসাহ দিচ্ছে কেন্দ্র।
কোন জিনিসের দাম কমল, জেনে নিন একনজরে
১. মোবাইল
২. এলইডি টিভি
৩. ইলেকট্রিক কার
৪. দেশে তৈরি কাপড়
৫. ৩৬টি জীবনদায়ী ওষুধ
৬. বরফজাত মাছ
৮. মেডিক্যাল সরঞ্জাম
৯. ইভি ব্যাটারি
১০. চামড়ার জিনিস