PM Modi on Budget: 'ঐতিহাসিক, সাধারণ মানুষের বাজেট', নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদী - Bengali News | PM Narendra Modi says Budget 2025 is for common man - 24 Ghanta Bangla News
Home

PM Modi on Budget: ‘ঐতিহাসিক, সাধারণ মানুষের বাজেট’, নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদী – Bengali News | PM Narendra Modi says Budget 2025 is for common man

Spread the love

নয়াদিল্লি: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর টিমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এবারের বাজেটকে ৩৬০ ডিগ্রি বাজেট বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের নাগরিকরা কীভাবে বিকাশের অংশ হবে, তার দিশা রয়েছে বাজেটে।

এদিন নির্মলা বাজেট পেশ করার পর প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে কৃষকদের জন্য যা ঘোষণা করা হয়েছে, তাতে উপকৃত হবেন কৃষকরা। আবার ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে বলে বাজেটে বলা হয়েছে। ফলে দেশের মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে।

প্রধানমন্ত্রী বলেন, “এই বাজেট শুধু বর্তমান সময়কে নজর রেখে করা হয়নি, ভবিষ্যৎকেও দিশা দেখাবে।” নিজের বক্তব্যের শেষে মোদী বলেন, “ঐতিহাসিক এই সাধারণ মানুষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও একবার ধন্যবাদ জানাই।”

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *