Income Tax Return: আসছে নতুন আয়কর বিল, তার আগেই বাড়ালেন রিটার্নের সময়সীমা! আস্তিনে কী তাস লুকিয়ে রেখেছেন অর্থমন্ত্রী? - Bengali News | Not Only Cut in Income Tax, Government Extends Income Tax Return Time Limit Also, Know Details - 24 Ghanta Bangla News
Home

Income Tax Return: আসছে নতুন আয়কর বিল, তার আগেই বাড়ালেন রিটার্নের সময়সীমা! আস্তিনে কী তাস লুকিয়ে রেখেছেন অর্থমন্ত্রী? – Bengali News | Not Only Cut in Income Tax, Government Extends Income Tax Return Time Limit Also, Know Details

আযকর নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর।Image Credit source: PTI

নয়া দিল্লি: বাজেটে বিরাট বড় ঘোষণা। আয়করে ছাড়ের ঘোষণা কেন্দ্রের। ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের ঘোষণা করা হল বাজেটে। তবে শুধু আয়কর নিয়েই নয়, আয়কর রিটার্ন নিয়েও বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কী সেই ঘোষণা?

এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক উপার্জনে আয়কর ছাড়ের ঘোষণা করেন। পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিডাকশনও পাওয়া যাবে ৭৫ হাজার টাকা।

তবে অর্থমন্ত্রীর ঘোষণা এখানেই শেষ হয়নি। এ দিন বাজেট ঘোষণায় নির্মলা সীতারামন আয়কর রিটার্নের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করেন। তিনি জানান, ট্যাক্স রিটার্নের বা রিটার্ন সংশোধনের সময়সীমা ২ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হল। অর্থাৎ আপনি ৪ বছরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্যাক্স রিটার্নের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই বিলে আয়করের নিয়ম সরলীকরণ করা হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।

নতুন কর কাঠামো-

০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।

৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর

৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর

১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর

২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর

২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *