Income Tax Announcement: ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর, সবথেকে বড় ঘোষণা বাজেটে – Bengali News | No income tax in earning upto 12 lacs big announcement in budget 2025
অর্থমন্ত্রীর বড় ঘোষণা।Image Credit source: PTI
নয়া দিল্লি: বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিরাট ছাড়। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ঘোষণা অর্থমন্ত্রীর।
এ দিন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর।
নতুন কর কাঠামো অনুযায়ী-
০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই।
৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর
৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর
১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর
২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর
২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর
