কোনও টেকনিক্যাল সমস্যা... সরস্বতী পুজোয় TMC নেতার বাধার অভিযোগে 'সাফাই' কুণালের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

কোনও টেকনিক্যাল সমস্যা… সরস্বতী পুজোয় TMC নেতার বাধার অভিযোগে ‘সাফাই’ কুণালের, বাংলার মুখ

Spread the love

কলকাতার যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধেই। এই নিয়ে নবীনা সিনেমা হলের বিপরীতে বিক্ষোভ কর্মসূচিক ডাক দেওয়া হয়েছে। এরই মাঝে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দাবি, এই অভিযোগ নাকি হাস্যকর। তাঁর কথায়, ‘কোনও টেকনিক্যাল কারণে সমস্যা হয়ে থাকতে পারে। এটা পুরোটাই কলেজের বিষয়।’ (আরও পড়ুন: উনি আমার ভাইয়ের মতো… শান্ত গলায় TMC বিধায়ককে কড়া জবাব আরজি কর নির্যাতিতার বাবার)

আরও পড়ুন: ইউনুস সরকার কি ‘জামাতের এজেন্ট’? বিতর্কে উস্কে বিস্ফোরক BNP-র ‘কট্টর’ নেতা

উল্লেখ্য, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলির বিরুদ্ধে। এই নিয়ে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা। লিখিত অভিযোগ দায়ের হয়েছ অধ‍্যক্ষের কাছেও। পড়ুয়াদের অভিযোগ, কলেজে ঢুকে সরস্বতী পুজো না করতে হুমকি দেন তৃণমূলি দুষ্কৃতী সাব্বির আলি। পুজোর আয়োজন হলে ছাত্রদের খুনের হুমকি দেন তিনি। বলেন, রাস্তায় বেরোলে দেখে নেব। মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব। প্রসঙ্গত, এই সাব্বির আলির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। এর আগে সাব্বিরের বিরুদ্ধে কলেজে গুন্ডাগিরির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। এর পর সাব্বিরের কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। কিন্তু তার পরও সাব্বির ও তার দলবল ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। (আরও পড়ুন: ‘মহাশূন্যে যোগব্যায়াম করব’, বললেন মহাকাশে পাড়ি দেওয়ার আগে রান্নায় মগ্ন শুভাংশু)

আরও পড়ুন: জামিনে জেলমুক্তির ১৫ দিন যেতে না যেতেই ২টি বিধানসভা কমিটিতে স্থান পেলেন বালু

আরও পড়ুন: আচমকাই সাহস বাড়ছে আওয়ামিপন্থীদের, বাংলাদেশে মিছিল বের করল ‘নিষিদ্ধ’ ছাত্রলিগ

এদিকে এই নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, ‘বাংলাদেশে এতদিন ধরে উগ্র ইসলামপন্থী মৌলবাদীদের কাছ থেকে যে ধরনের হুমকি শোনা যাচ্ছিল, তা এখন আমাদের বাড়ির চারপাশেই শোনা যাচ্ছে। রাস্তার নাম ‘আনোয়ার শাহ’ হওয়ায় এলাকায় সরস্বতী পূজার কোনো আয়োজন করা যাচ্ছে না! একটি ইসলামি মৌলবাদী দল দক্ষিণ কলকাতার একটি নামী কলেজে প্রবেশ করে ফতোয়া জারি করে চলে গেছে। একটু ভেবে দেখুন- তুষ্টিকরণ চালানো অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তারা কতটা সাহসী হলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে? এক মুহূর্ত ভেবে দেখুন। মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে এই ঘটনাগুলি প্রকাশ্যে ঘটছে। এবং তবুও তিনি কিছুই জানেন না!’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *