Saif Ali Khan: মুম্বই পুলিশের তদন্ত শেষ, সইফের উপর হামলা মামলায় কী জানাল আদালত ? - Bengali News | Saif ali khan stabbing case accused sent to judicial custody - 24 Ghanta Bangla News
Home

Saif Ali Khan: মুম্বই পুলিশের তদন্ত শেষ, সইফের উপর হামলা মামলায় কী জানাল আদালত ? – Bengali News | Saif ali khan stabbing case accused sent to judicial custody

Spread the love

সইফ আলি খানের উপর হামলা মামলায় ঘটনার ১৩ দিনের মাথায় তদন্ত শেষ করল মুম্বই পুলিশ। সূত্রের খবর, ২৯ জানুয়ারি বান্দ্রা আদালতে পেশ করা হয় সইফের হামলায় গ্রেফতার হওয়া শরিফুল ফকিরকে। ১০ দিন ধরে পুলিশি হেফাজতে থাকার পর, এদিন পুলিশ আদালতকে জানায়, সইফের হামলা সংক্রান্ত ঘটনায় সব রকমের তদন্ত শেষ। অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে মুম্বই পুলিশ।

এদিন বিচারক তদন্তকারী অফিসারকে জানান, যদি এই মামলায় নতুন কোনও তথ্যাদি সামনে আসে, তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, শরিফুলের পুলিশ হেফাজতকে আরও দীর্ঘ করতে হবে। এর উত্তরে তদন্তকারী অফিসার বিচারককে জানান, পুলিশি হেফাজতের সময় বাড়ানোর প্রয়োজন নেই। কেননা, তদন্ত প্রায় শেষ। যদি প্রয়োজন হয়, দুদিন সময় বাড়ানো যেতে পারে। কেননা, কলকাতায় তদন্তে নিযুক্ত অফিসারদের থেকে কিছু তথ্যাদি পাওয়া বাকি।

১৫ জানুয়ারি, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ।

এই খবরটিও পড়ুন

শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।

সইফের উপর হামলার ঘটনায় নদিয়া থেকে গ্রেফতার হয়েছে এক মহিলা। পুলিশ সূত্রে খবর, এই মহিলার সাহায্যেই ভারতে পা রেখেছিলেন সইফের উপর হামলাকারী শরিফুল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *