মৌলবাদীদের হুঙ্কার, মেয়েদের এই অধিকারও কেড়ে নিচ্ছে বাংলাদেশে! - Bengali News | Bangladesh: Chaos, Ruckus at Women's Football Match in Bangladesh, They Say Women Don't Have Right to Play - 24 Ghanta Bangla News
Home

মৌলবাদীদের হুঙ্কার, মেয়েদের এই অধিকারও কেড়ে নিচ্ছে বাংলাদেশে! – Bengali News | Bangladesh: Chaos, Ruckus at Women’s Football Match in Bangladesh, They Say Women Don’t Have Right to Play

Spread the love

বাংলাদেশে মহিলাদের ফুটবল খেলায় ভাঙচুর।Image Credit source: TV9 বাংলা

ঢাকা: বাংলাদেশে আবারও মৌলবাদীদের আস্ফালন। মহিলাদের উপরে চাপাচ্ছে একের পর এক নিয়মের বেড়ি। এবার মহিলাদের ফুটবল খেলাতেও আপত্তি। খেলা আটকাতে ভাঙচুর চালানোর অভিযোগ। মহিলাদের পর্দাপ্রথা মানতে হবে। তাদের এভাবে খেলাধুলো করার অধিকার নেই বলেই দাবি করেছে মৌলবাদীরা।

নতুন বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। মঙ্গলবার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। এমন সময়ে কিছু লোকজন এসে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। ভাঙচুরের ওই ভিডিয়ো লাইভও করা হয়।

আক্কেলপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, ভাঙচুরের ঘটনা ঘটলেও, এই বিষয়ে কেউ এখনও অভিযোগ জানায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় একটি ক্লাবের উদ্যোগেই বিগত দেড় মাস ধরে মহিল ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা দেখার জন্য টিকিটও ধার্য করা হয়েছিল। মঙ্গলবার ফাইনাল ম্যাচের আগেই প্রীতি ম্যাচ চলাকালীন হামলা চলে। একদল লোকজন মাঠে লাগানো টিনের বেড়া ভাঙচুর করে।

ভাইরাল ভিডিয়োয় হামলা চালানোর আগে তাদের বলতে শোনা গিয়েছে, মহিলাদের ফুটবল খেলার কোনও অধিকার নেই।

প্রসঙ্গত, ইউনূস সরকার আসার পরই বাংলাদেশে মহিলাদের বাজারে যাওয়ার উপরে নিষেধাজ্ঞার ফতোয়া জারি করা হয়েছিল। মহিলাদের কোনও জিনিস বিক্রি করতে বারণ করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *