Vande Bharat Express: তৈরি নতুন রেকর্ড! আকাশ ছুঁয়ে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ছুটে চলল বন্দে ভারত - Bengali News | Vande Bharat Express Completed Its First Trial Run in India's Highest Rail Bridge - 24 Ghanta Bangla News
Home

Vande Bharat Express: তৈরি নতুন রেকর্ড! আকাশ ছুঁয়ে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ছুটে চলল বন্দে ভারত – Bengali News | Vande Bharat Express Completed Its First Trial Run in India’s Highest Rail Bridge

Spread the love

ছুটে চলল বন্দে ভারত এক্সপ্রেসImage Credit source: PTI

শ্রীনগর: বিশ্বের উচ্চতম সেতু দিয়ে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। জম্মু-কাশ্মীরের বুকে চেনাব রেল ব্রিজ হয়ে সম্পন্ন হল বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান। এদিন শ্রীমাতা বৈষ্ণ দেবী কাটরা স্টেশন থেকে শ্রীনগর স্টেশন পর্যন্ত ছুটল বন্দে ভারত এক্সপ্রেস।

তবে শুধুই বিশ্বের উচ্চতম রেল সেতু হয়েই নয়, দেশের প্রথম কেবল-সেতু আঞ্জি খাড়-এর উপর দিয়েও ছুটে চলল বন্দে ভারত।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের প্রতি মুহূর্তে পরিবর্তীত আবহাওয়া অন্যান্য যে কোনও ট্রেনের জন্য সমস্যাকর হলেও, তা কোনও মাথা ব্যথা তৈরি করবে না বন্দে ভারতের। উপত্যকার পরিবর্তনশীল আবহাওয়ার কথা মাথায় রেখেই এই বন্দে ভারত তৈরি করা হয়েছে। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসেও কোনও প্রভাব পড়বে না এই ট্রেনের উপর। এমনকি, চারপাশ যদি বরফেও ঢেকে গেলেও ট্রেনের যাত্রাপথে তা কোনও বাধা তৈরি করতে পারবে না।

জানা গিয়েছে, এদিন সকাল ৮টায় কাটরা থেকে রওনা দেয় ট্রেনটি। কাশ্মীরের শ্রীনগর স্টেশন এসে পৌঁছতে প্রায় ১১টা বাজিয়ে দেয় বন্দে ভারত। এক টানা ১৬০ কিলোমিটার পথ পেরতে সময় লেগেছে মোট ৩ ঘণ্টা।

প্রচণ্ড ঠান্ডাতেও হবে না সমস্যা

জম্মু-কাশ্মীরের পরিবর্তীত আবহাওয়ার কথা মাথায় রেখেই এই বন্দে ভারতটি তৈরি করা হয়েছে। অ্যাডভান্সড হিট সিস্টেম-সহ বায়ো টয়লেট, সব প্রকারের সুবিধা রয়েছে এই বন্দে ভারতে। এমনকি, বরফ পড়লেও কোনও সমস্যা হবে না চালকের, এমনই ব্যবস্থা করা রয়েছে এই ট্রেনে।

আপাতত সম্পন্ন হল প্রথম ট্রায়াল রান। তবে কবে যাত্রীদের জন্য একেবারে শুরু হবে এই ট্রেনটি, সেই দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে রেলমন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে এই ট্রেনের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *