ICC Champions Trophy 2025: ‘মিনি বিশ্বকাপ’-এর অপেক্ষা, কোন দলের ব্যাটন কার হাতে?
ভারত – দীর্ঘদিন পর হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছে। তার আগের বছর ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল। এ বার রোহিতের ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ভারত জেতে কিনা, সেটা জানার অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
বাংলাদেশ – এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। অতীতে এই টুর্নামেন্টে একবারও ট্রফি জেতেনি বাংলাদেশ।
নিউজিল্যান্ড – আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সংস্করণের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। এ বার এই টুর্নামেন্টে কিউয়িদের নেতা হিসেবে দেখা যাবে মিচেল স্যান্টনারকে।
অস্ট্রেলিয়া – ১৯ ফেব্রুয়ারি থকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া টিমকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। টুর্নামেন্টে ২ বার অতীতে চ্যাম্পিয়ন হয়েছে অজিরা।
দক্ষিণ আফ্রিকা – আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এ বার এই টুর্নামেন্টে প্রোটিয়াদের অধিনায়কের দায়িত্ব সামলাতে দেখা যাবে তেম্বা বাভুমাকে।
ইংল্যান্ড – বাংলাদেশের মতো ইংল্যান্ডও চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন একবারও হয়নি। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ ব্রিগেডের নেতৃত্বে দেখা যাবে জস বাটলারকে।
আফগানিস্তান – বাংলাদেশ, ইংল্যান্ডের পাশাপাশি আফগানিস্তান সেই টিম, যারা একবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেনি। এ বার আফগানদের নেতৃত্বে দেখা যাবে হসমতউল্লাহ শাহিদিকে।
পাকিস্তান – এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আর তারাই কিনা এখনও পর্যন্ত তাদের টিমের অধিনায়ক ঘোষণা করেনি।







