দুবাইয়ে 'বাঙালিবাবু' দেব! ধুতি-পাঞ্জাবিতে দিলেন চমক, সঙ্গে কে? - Bengali News | Dev and jisshu sengupta in dubai for khadaan premiere - 24 Ghanta Bangla News
Home

দুবাইয়ে ‘বাঙালিবাবু’ দেব! ধুতি-পাঞ্জাবিতে দিলেন চমক, সঙ্গে কে? – Bengali News | Dev and jisshu sengupta in dubai for khadaan premiere

Spread the love

বাংলায় ঝড় তুলে এবার দুবাইয়ে সাইক্লোন তুলতে তৈরি দেবের ‘খাদান’। দেশের গণ্ডি পেরিয়ে দুবাইয়ে জাঁকজমক প্রিমিয়ার দেবের এই ছবির। আর বিদেশে প্রিমিয়ারে পৌঁছে, দেব কিন্তু বাংলাকে ভুললেন না। বরং বিদেশের মাটিতে ধুতি-পাঞ্জাবি পরেই জমিয়ে দিলেন প্রিমিয়ার সন্ধ্যা।

দেব তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবি, হলুদ পারের সাদা ধুতি পরে ল্যাম্বারগিনিতে বসে আছেন। পাশে বসে যিশু সেনগুপ্ত। তবে দেব বাঙালি সাজে সাজলেও, যিশুকে দেখা গিয়েছে কালো স্যুটেই। সেই ছবি পোস্ট করে দেব লিখলেন, ”খাদান ছবির প্রথম আন্তর্জাতিক প্রিমিয়ারে হাজির। খাদানের হাত ধরে, বাঙালিবাবু বিদেশের মাটিতে।”

এ বছরে সবচেয়ে চর্চিত বাংলা ছবি যদি কিছু হয়ে থাকে তাহলে তা ‘খাদান’। বহু বছর পর অ্যাকশন অবতারে ফিরে বক্স অফিসে রেকর্ড করেছে ‘খাদান’। শুধু বাংলার শহরে নয়, গ্রামে গ্রামে ‘খাদান’ ছবির জয়গান। আর এই ছবির ‘কিশোরি কিশোরি’ গান তো এ বছরের ভাইরাল গান।

এই খবরটিও পড়ুন

তবে শুধুই দেবই নয়, ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন যিশু সেনগুপ্ত। দেব-যিশু জুটি যে টলিউডের নতুন জয়-বীরু, তা কিন্তু বক্স অফিস রিপোর্টই বলে দিচ্ছে। আর এবার তো ‘খাদান’ ছবি বিশ্বজয়ের পথে।

দেব আগেই জানিয়ে ছিলেন, ‘খাদান’ ছবিকে তিনি দুনিয়ার বিভিন্ন কোণায় পৌঁছে দেবেন। তাঁর আশা, বাংলার মানুষরা  যেমন ‘খাদান’ দেখে উচ্ছ্বসিত, বিদেশে থাকা বাঙালিরাও একই ভালবাসা দেবেন, তাঁর ছবিকে। আর সেই যাত্রা শুরু হল দুবাই থেকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *