IND vs ENG: কিপিংয়ে নেই বাটলার, রোহিত-গম্ভীরদের চাপে ফেলতে ‘KKR’ ফাঁদ ম্যাকালামের! – Bengali News | Brendon McCullum has named the first white ball team of England for India vs England 1st T20I match
IND vs ENG: কিপিংয়ে নেই বাটলার, রোহিত-গম্ভীরদের চাপে ফেলতে ‘KKR’ ফাঁদ ম্যাকালামের!Image Credit source: X
কলকাতা: ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ডের (India vs England) মেগা শো বুধবার। বর্ডার গাভাসকর ট্রফি হারার পর এটাই টিম ইন্ডিয়ার এ বছরের অন্য ফর্ম্যাটের প্রথম অ্যাসাইনমেন্ট। ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। সেখানেই জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন বিরাট, রোহিত, সামি, হার্দিকরা। ইডেনের সঙ্গে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) বিশেষ যোগ রয়েছে। তিনি আইপিএলে কেকেআরের প্রাক্তনী। এ বার রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের চাপে ফেলার জন্য প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করে দিল ইসিবি।
ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াড – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস আটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।