গভীর রাতে বাড়িতে চড়াও হয়ে সদস্যদের আটক, মারধর পুলিশের, মৃত্যু মহিলার, বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

গভীর রাতে বাড়িতে চড়াও হয়ে সদস্যদের আটক, মারধর পুলিশের, মৃত্যু মহিলার, বিক্ষোভ

Spread the love

গভীর রাতে একটি বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের মারধর করল পুলিশ। আর পুলিশের মারধরের জেরে বাড়িতেই মৃত্যু হল মাঝ বয়সি এক মহিলার। এমনই অভিযোগ উঠেছে কোচবিহারের হরিণচওড়া বাঁধ এলাকায়। এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। মৃত মহিলার নাম অমিয়া বিবি (৫৫)।  

আরও পড়ুন: TMC নেতাকে ‘পেটাল’ পুলিশ, আমডাঙায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, থানা ঘেরাও কর্মীদের

পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণচওড়া বাঁধের এলাকায় পুলিশের এক চালক গাড়ি ধুচ্ছিলেন। সেই সময় গাড়ির চালকের সঙ্গে আমজাদ আলি নামে পরিবারের সদস্যের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে বচসা বাঁধে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, এরপরেই শুক্রবার রাত প্রায় ১২টার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ অমিয়া বিবির বাড়িতে চড়াও হয়। পুলিশ এসে পরিবারের তিনজন সদস্য আমজাদ আলি, তার ভাই এমজাদ আলি ও তার বাবা হাফেজ আলিকে আটক করে নিয়ে যায়। শুধু তাই নয়, সেই সময় পুলিশকে বাধা দিতে গেলে বাড়ির মহিলাদের বেধরক মারধর করে বলে অভিযোগ। আর মারধরের কারণে অমিয়া বিবি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, এরপরেও পুলিশ পরিবারের তিনজনকে রাতেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরেই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

মৃতের এক আত্মীয় জানান, চালকের সঙ্গে হাতাহাতির পরে রাতেই পুলিশ তাদের বাড়িতে চড়াও হয় এবং মারধর করে আটক করে নিয়ে যায়। তার বক্তব্য, ‘কোন আইনে পুলিশকে এরকম অধিকার দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।’ মৃতার আত্মীয়ের আরও অভিযোগ, পুলিশের গাড়ির চালকরা যেখানে সেখানে মদ্যপান করেন, গাঁজা খান। তারা মদের বোতল এলাকায় ফেলে দেয়। এখনও সেখানে মদের বোতল পড়ে রয়েছে।।এর আগেও এনিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন পুলিশের কাছে। তবে এমন ঘটনায় তারা আইনের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি।

এর প্রতিবাদে শনিবার রাস্তায় বেঞ্চ রেখে পরিবারের সদস্যরা বিক্ষোভ অবরোধ করেন। তাদের বক্তব্য, অবিলম্বে অভিযুক্তদের শাস্তি দিতে হবে। এর বিচার চাই। পথ অবরোধের ফলে এদিন কোচবিহার থেকে মাথাভাঙা-দিনহাটা যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তায় বিপুল যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, পুলিশ এখনও সবমিলিয়ে চারজনকে থানায় আটক করে রেখেছে। তবে এপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *