সঞ্জয়ই ‘নির্যাতিত’, ফাঁসি না হলেও হাইকোর্টে মামলার পথে আরজি করের ধর্ষক ও খুনি, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

সঞ্জয়ই ‘নির্যাতিত’, ফাঁসি না হলেও হাইকোর্টে মামলার পথে আরজি করের ধর্ষক ও খুনি, বাংলার মুখ

Spread the love

সঞ্জয় রায়ই ‘নির্যাতিত’। শিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে (কলকাতা হাইকোর্ট) মামলা করবেন বলে জানালেন আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয়ের আইনজীবী। সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী দাবি করেছেন, নিম্ন আদালত যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে সঞ্জয়ের হাইকোর্টে মামলা করার অধিকার রয়েছে। আরজি কর মামলায় সঞ্জয় যাতে বেকসুর খালাস হয়, সেই চেষ্টা করা হবে। তবে ঠিক কবে হাইকোর্টে সেই আবেদন জানানো হবে, সে বিষয়ে তিনি কিছু খোলসা করেননি।

এমনিতে আরজি কর মামলায় সোমবার সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারা, ৬৬ ধারা এবং ১০৩ (১) ধারায় দোষীাসাব্যস্ত করা হলেও আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে সঞ্জয়কে। মৃত্যুদণ্ডের সাজা না দেওয়া হওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।

সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্ষেপ প্রকাশ করেছেন।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *