RG Kar: সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পরও 'খুশি' নন অধীর-বিকাশরা, কেন? - Bengali News | Rg kar case: Adhir Ranjan chowdhury And Bikash bhattacherjee comment on RG Kar issue - 24 Ghanta Bangla News
Home

RG Kar: সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পরও ‘খুশি’ নন অধীর-বিকাশরা, কেন? – Bengali News | Rg kar case: Adhir Ranjan chowdhury And Bikash bhattacherjee comment on RG Kar issue

কী বললেন দুই রাজনীতিবিদ?Image Credit source: Tv9 Bangla

জ্যোতির্ময় কর্মকার ও হীরক মুখোপাধ্যায়

কলকাতা: শনিবার শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করেছে সিভিক ভলান্টিয়রকে। তবে একা সঞ্জয় নয়, আরও একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। অপরদিকে এই কথা বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

এ দিন বিকাশ ভট্টাচার্য বলেন, “অন্য কেউ কিছু আশা করেনি। ক্লাস সিক্সের ছেলেকে জিজ্ঞাসা করলেও সেও এই কথাই বলত। সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করার মধ্যে কৃতিত্বের কিছু নেই। সিবিআই অন্য কাউকে ধরতে পারেনি। এটা সিবিআই-এর চূড়ান্ত ব্যর্থতা।”

অন্যদিকে, অধীর বলেন, “অপরাধী একজন নয়। মুখ্যমন্ত্রী জানেন,সিপি জানেন। কোর্ট কী করবে? তথ্য প্রমাণ যা থাকবে তার ভিত্তিতে সাজা দেবে। পশ্চিমবঙ্গে পুলিশ কিছু করেনি। সিবিআই গা ভাসিয়ে ছিল। পরিকল্পিত চক্রান্ত হয়েছে। সন্তুষ্ট হওয়ার জায়গা নেই। এটা ষড়যন্ত্র। আরও বড় মাথা আছে। সব মাথার একটাই ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়। ফাঁসির সাজা হতেই পারে। কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না।” সিবিআই-কে আক্রমণ করে তিনি বলেন, “সিবিআই-এর অদক্ষতা। উদাসীনতা আছে। পুলিশ তথ্য দেয়নি। পুলিশ সিবিআই একযোগে কাজ করত তাহলে এমন হত না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *