আজ রায়দান আরজি কর মামলায়, চিকিৎসক ধর্ষণ-খুনে কি ফাঁসি হবে সঞ্জয় রায়ের?, বাংলার মুখ
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। আজ সেই মামলায় রায়দান করবে শিয়ায়লদা আদালত। এর আগে গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল।
RG Kar Case Live: আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল
এই আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। উত্তর থেকে দক্ষিণ ভারতে চিকিৎসকরা প্রতিবাদে সরব হয়েছিল। বাংলায় দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলে এই ঘটনার প্রতিবাদে। চাপের মুখে সরকারকে পুলিশ কমিশনার বদল করতে হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বৈঠকে বসতে হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে। উঠেছে রাজনীতির অভিযোগ। উঠেছে প্রভাব খাটিয়ে প্রমাণ লোপটের অভিযোগ। এই সবের মাঝেই তদন্ত এগিয়েছে এই মামলায়।
RG Kar Case Verdict LIVE: আজ কখন হবে আরজি কর মামলার রায়দান?
শনিবার দুপুর ২ টো ৩০ মিনিটে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার রায়দান করবে শিয়ালদা আদালত। এই মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে আরজি করের নির্যাতিতার মা-বাবার দাবি, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারেন।
আজ থেকে ৫ মাস ৯ দিন আগে…
২০২৪ সালের ৯ অগস্ট, আজ থেকে ৫ মাস ৯ দিন আগে কলকাতা তথা বাংলা সহ গোটা দেশ হতবাক হয়ে গিয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। প্রাথমিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ ওঠে সেই সময়। পরে জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। আজ সেই মামলায় রায়দান করবে শিয়ায়লদা আদালত।