বৌভাতের দিন কোন বাঙালি পদ রান্না করেছিলেন ঐশ্বর্য? ফাঁস করলেন অভিষেক – Bengali News | What food did Aishwarya Rai Bachchan cooked on her boubhat
বাঙালি শাশুড়ি। পরিবারেও রয়েছে বাঙালি পরিবারের ছোঁয়া। তাই বিয়ের পর থেকে অনেক বাঙালি নিয়মই মানতে হয়েছিল অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনক। বিশ্বসুন্দরী তবুও বৌভাতে দিন রীতি মেনে প্রথম যে রান্নাটি তিনি করেছিলেন তাতে ছিল বাঙালি স্বাদের ছোঁয়া। এ কথা খোদ জানিয়েছেন অভিষেক বচ্চন। কী রেঁধেছিলেন ঐশ্বর্যা? যা খেতে হয়েছিল সুস্বাদু, অন্তত স্বামীর দাবি কিন্তু তেমনটাই।
অভিষেককে প্রশ্ন করা হয়েছিল এত বছর ধরে সংসার, কোন খাবারটি সবচেয়ে ভাল রান্না করেন তাঁর স্ত্রী? সেই উত্তর দেননি অভিষেক। কোনও একটি রান্নার নাম নিতে চাননি তিনি। বরং বলেছিলেন, “নির্দিষ্ট একটি রান্না নয়। ও যাই করে ভালবেসে করে। তবে ও খুব ভাল মিষ্টির পদ তৈরি করতে পারে। এখনও মনে আছে যখন আমাদের বিয়ে হয় তখন বাঙালি রীতি মেনে ওকে কিছু রান্না করতে হত। খুব সুন্দর হালুয়া বানিয়েছিল। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। সত্যি কথা বলতে ও যাই তৈরি করে আমার ভাল লাগে। কারণ ওই রান্নায় মিশে থাকে অনেকটা ভালবাসা। আর সেই ভালবাসার গুণেই রান্নার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়।”
উল্লেখ্য, বর্তমানে বচ্চন পরিবার নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তাঁদের সংসার নাকি ভাঙার মুখে। বলিপাড়ায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও সেই সব ধারণা নস্যাত্ করে দিয়েছেন বচ্চনরা। আরাধ্য়ার স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্যর সঙ্গে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন এবং অভিষেকও।