Kolkata Metro: দেড়মাস বন্ধ থাকছে মেট্রো - Bengali News | Metro service from Howrah Maidan to Esplanade will be closed for one and half month - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: দেড়মাস বন্ধ থাকছে মেট্রো – Bengali News | Metro service from Howrah Maidan to Esplanade will be closed for one and half month

Spread the love

কলকাতা: অসুবিধায় পড়তে চলেছেন মেট্রোযাত্রীরা। দেড়মাস বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। একইরকমভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোও বন্ধ থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মেট্রো চলাচলা বন্ধ থাকবে এই দুটি রুটে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানাল মেট্রোরেল।

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বউবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হবে। ফলে পুরো সিগন্যাল ব্যবস্থা বদলাতে হবে। এক ফরাসি সংস্থা এই কাজ করবে। এর জন্য এক মাসের বেশি সময় লাগবে। সেজন্য এই দুটি লাইনে দেড়মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেয় ফরাসি ওই সংস্থা। তাদের সেই প্রস্তাব মেট্রো গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *