এমন লোক কোনওদিন পাব না, স্বামীজিকে নিয়ে অভিষেক, গেরুয়া দেখলেই জ্বলে, বললেন শুভেন্দু, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

এমন লোক কোনওদিন পাব না, স্বামীজিকে নিয়ে অভিষেক, গেরুয়া দেখলেই জ্বলে, বললেন শুভেন্দু, বাংলার মুখ

Spread the love

নানা অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে পালিত হল স্বামী বিবেকানন্দর জন্মদিবস।

স্বামীজির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমে বলেন,… এরকম লোক কোনও দিন ভারতবর্ষে কেন বিশ্বের কোথাও খুঁজে পাইনি। কোনওদিনও পাব না।

সেই সঙ্গে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, স্বামীজি একটা সময় বলেছিলেন, ওঠো জাগো লক্ষ্য়ে না পৌঁছন পর্যন্ত থেমো না। আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাজ্ঞাপন করছি…তাঁর আদর্শে অনুপ্রাণিত হোক প্রতিটি যুব হৃদয়ে। লিখেলেন অভিষেক।

 

এদিকে সিমলা স্ট্রিটে রবিবার বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে কার্যত একই সময়ে কর্মসূচিতে শামিল হয়েছিল তৃণমূল ও বিজেপি। এদিকে বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ছিলেন। অন্যদিকে তৃণমূলের কর্মসূচিতে ছিলেন

শুভেন্দু বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠে তারা স্বামী বিবেকানন্দর পথের পথিক হতে পারেন না। আজকে সনাতনীরা বিপন্ন। কী এপার বাংলায় কী ওপার বাংলায়। তিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু।

শুভেন্দু বলেন, সনাতনের কোনও বিকল্প নেই। পাসপোর্ট কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, পাশেই নবান্ন আছে চলে যান। ওখানে জিজ্ঞাসা করুন। সবচেয়ে দুষ্টু লোক বসে আছে। স্যালাইন ইস্যুতে তিনি বলেন, আমি টুইট করার পরে ওরা করেছে। অনেক কিছু হবে। ইডি এই কেস নিক। নড্ডাজীকে বলেছি। ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে নিয়ে টেন্ডার করেছে। স্বাস্থ্য সচিবকে কাস্টডিতে নিতে হবে। বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটের যোগ আছে। সব জাল ওষুধ টাকার বিনিময়ে… সাধারণ গরীব মানুষকে মেরে ফেলছে। মুখ্য়মন্ত্রীর বাড়ির কেউ সরকারি হাসপাতালে যায় না,বেসরকারি হাসপাতালে যায় সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। এক কোটি টাকা ডিপোজিট রাখতে হয় এমন জায়গায় যায়। আমেরিকার রাষ্ট্রপতির ওখানে চিকিৎসা হয়। আমাদের সাধারণ মানুষকে মারছে। তিনি বলেন, দুর্ভাগ্য একটাই আমাদের হিন্দুরা ৫০০-১০০০ টাকায় বিক্রি হয়। আমি শুধু একটাই বলব হিন্দু জাগো। যে বাড়ি তৈরি করছ সেটা কিন্তু ওরা দখল করবে। বলেন শুভেন্দু। 

আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, আমি স্বামীজির অনুরাগী। অনুরাগী হিসাবে ভক্তরা, দর্শনার্থীরা উপস্থিত হয়েছিলেন। এর বাইরে তো কোনও পরিচয় হতে পারে না। পরিচয় যদি নিয়ে আসেন তাহলেই সেখানেই স্বামীজিকে নিয়ে রাজনীতি তো করা যায়। খুব দুর্ভাগ্যজনক। যেভাবে ব্যবহার করা হয়। আপনি আমল দিচ্ছেন না তাঁর আদর্শ।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *