কলকাতায় মেট্রোর সংখ্যা বাড়ছে অফিস টাইমে! দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবার সময় এগোল, বাংলার মুখ
অফিসটাইমে পরিষেবা বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। আগামী সোমবার (১৩ জানুয়ারি) থেকে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময় বাড়তি ১৪টি মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকালের ব্যস্ত সময় (সকাল ৯ টা থেকে সকাল ১১ টা) এবং সন্ধ্যার ব্যস্ত সময় (বিকেল ৫ টা থেকে রাত ৮ টা) কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে ১৪টি বাড়তি মেট্রো চালানো হবে। সাতটি মেট্রো নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকে যাবে। আর সাতটি মেট্রো কবি সুভাষ থেকে যাবে নোয়াপাড়ার দিকে। আর সেই সিদ্ধান্তের ফলে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল এবং সন্ধ্যার অফিসটাইমে ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। যদিও স্থায়ীভাবে সেটা হচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে ওই বাড়তি ১৪টি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে।
সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রোর সময়
১) নোয়াপাড়া থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫৫ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৪) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
সোমবার থেকে শনিবার পর্যন্ত শেষ মেট্রোর সময়
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২) দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট (রাত ৯ টা ৩৩ মিনিটের পরিবর্তে)।
৩) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
রাতের স্পেশাল মেট্রো পরিষেবা কি মিলবে?
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যেমন রাতে বিশেষ পরিষেবা মেলে, তাতে কোনও হেরফের হচ্ছে। অর্থাৎ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে রাত ১০ টা ৪০ মিনিটে স্পেশাল মেট্রো ছাড়বে।
(বিস্তারিত পরে আসছে)