Primary Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন, নির্দোষ বলে দাবি অর্পিতা-কুন্তলদের - Bengali News | Charges framed against 53 people in primary recruitment corruption case, what Arpita Kuntal saying - 24 Ghanta Bangla News
Home

Primary Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন, নির্দোষ বলে দাবি অর্পিতা-কুন্তলদের – Bengali News | Charges framed against 53 people in primary recruitment corruption case, what Arpita Kuntal saying

Spread the love

কী বলছেন অর্পিতা-কুন্তলরা? Image Credit source: Facebook

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জ গঠন। একদিন আগেই পার্থ, সুজয়কৃষ্ণ-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। মঙ্গলবার চার্জ গঠন হল অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ-সহ ৫৩ জন অভিযুক্ত ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে। 

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে মুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারমধ্যে মধ্যে শেষ করতে হবে চার্জ গঠন প্রক্রিয়া। সে কারণেই ৫৩ জন অভিযুক্ত ও অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে এদিনই চার্জ গঠন হয়ে গেল। তারমধ্যেই রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। তালিকায় রয়েছে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যও। প্রত্যেকের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এদিন তা আরও একবার পৃথকভাবে বলা হয়। তাঁরা দোষী না নির্দোষ সেটাও শুনতে চান বিচারক। তখনই সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি সংস্থাকে নির্দোষ বলে দাবি করেন। নিজেদের নির্দোষ বলে দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষেরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। 

এই খবরটিও পড়ুন

অর্পিতা মুখোপাধ্যায় তো সাফ বলেন, তিনি কোনও সরকারি পদে ছিলেন না। কোথায় কী উদ্ধার হয়েছে তিনি জানেন না। কোনওভাবেই তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন। আদালতের উদ্দেশ্যে বলেন, “আমি নির্দোষ স্যার। কি উদ্ধার হয়েছে জানি না। নলেজ নেই। আমি কোনও অনৈতিক কাজে যুক্ত ছিলাম না।” অন্যদিকে কুন্তল ঘোষের দাবি, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হওয়ার জন্যই তাঁকে এই অবস্থার মুখোমুখি হতে হয়েছে। যদিও বিচারক তাঁকে মাঝপথেই থামিয়ে দেন। তারপরই ৫৪ জন অভিযুক্তের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *