Kim Jong Un: ভারতের বন্দে ভারত, জাপানের বুলেটের থেকে কতটা আলাদা কিমের এই ট্রেন? – Bengali News | North Korea Supreme Leader Kim Jong Un’s bullet proof train has a group of dancers and many other things, know all about it
২০০৪ সালে, উত্তর কোরিয়ার ইয়ংচনে রেললাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণে ১৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। বিস্ফোরণের আগে ট্রেনটি ওই লাইন দিয়ে গিয়েছিল, তারপরে ট্রেনের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। দেশের অভ্যন্তরে যেখানেই এই ট্রেন যায়, তার প্রায় এক দিন আগে লাইন চেক শুরু হয়, সেই রুটটি অবরুদ্ধ করে দেওয়া হয়। বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে এই ট্রেন ছাড়ার আগে একই ট্র্যাকে আরেকটি প্রাইভেট ট্রেন ছাড়া হয়। পিছনে থাকে কিমের রাজকীয় ট্রেন, পরে অন্য একটি ট্রেন। এই সব ট্রেনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। এই ট্রেনগুলিও সম্পূর্ণ বুলেটপ্রুফ। এমনকি কিম জনের সম্পূর্ণ গাড়িও ঢুকে যায় ওই ট্রেনে।