রিখটার স্কেলে ৭.১ ভূমিকম্প তিব্বতে! কেঁপে উঠল ঘুমন্ত কলকাতাও, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

রিখটার স্কেলে ৭.১ ভূমিকম্প তিব্বতে! কেঁপে উঠল ঘুমন্ত কলকাতাও, বাংলার মুখ

Spread the love

পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অনুভূত হল ভূমিকম্প। আজ সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। উত্তরবঙ্গ থেকে কলকাতার বহু জায়গাতেই এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে আতঙ্কের জেরে বহু জায়গাতেই মানুষ রাস্তায় এসে নেমে পড়েন। রিপোর্ট অনুযায়ী, আজ তিব্বতে ৭.১ রিখটার স্কেলে প্রবল ভূমিকম্প হয়। এর জেরেই মোট পাঁচ দেশে ভূমিকম্প অনুভূত হয়। এদিকে প্রথম কম্পনের প্রায় আধ ঘণ্টা পরে আরও একবার ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ৭টা ২মিনিটে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৭।

রিপোর্ট অনুযায়ী, নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে মাটি থেকে ১০ মিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। এই এলাকাটি নেপাল সীমান্তের খুব কাছে। বিহারের মধুবনি জেলায় বেশ শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল এছাড়া উত্তরবঙ্গ, বাংলাদেশের বহু জায়গায় এই কম্পন অনুভূত হয়। নেপাল, ভুটানেও কম্পন অনুভূত হয়। রিপোর্ট অনুযায়ী, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরের মানুষ কম্পন অনুভূত করে। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর ২৪ পরগনায় অনুভূত হয় এই কম্পন। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *