মে'র মধ্যেই ওবিসি সার্টিফিকেট মামলায় সিদ্ধান্ত, আজ শুনানি পিছোলেও সুপ্রিম আশ্বাস, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মে’র মধ্যেই ওবিসি সার্টিফিকেট মামলায় সিদ্ধান্ত, আজ শুনানি পিছোলেও সুপ্রিম আশ্বাস, বাংলার মুখ

Spread the love

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা দায়ের করেছে, তার শুনানি আগামী ২৮ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সংবাদমাধ্যম লাইভ ল’র প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে।সেইসঙ্গে শীর্ষ আদালত আশ্বাস দিয়েছে যে আগামী মে’তে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগেই মামলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকল।

রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আর্জি জানান যে নয়া শিক্ষাবর্ষ শুরুর আগে যেন ওবিসি মামলার ফয়সালা করা হয়। যিনি আগেই শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন যে হাইকোর্টের রায়ের কারণে সাধারণ মানুষ ওবিসি শংসাপত্র ব্যবহার করতে পারছেন না। আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। আর সেটার প্রেক্ষিতেই মে’র মধ্যে সেই মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসবাণী দিয়েছে বিচারপতি গভাই এবং বিচারপতি মসিহের ডিভিশন বেঞ্চ।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *