৫ বছর বাড়ছে সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা? DA দাবির মধ্যে মুখ খুললেন ব্রাত্য, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

৫ বছর বাড়ছে সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা? DA দাবির মধ্যে মুখ খুললেন ব্রাত্য, বাংলার মুখ

রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স কি পাঁচ বছর বৃদ্ধি পাচ্ছে? তা নিয়ে আচমকা হইচই শুরু হয়ে গিয়েছিল। যদিও সেই বিষয়টি খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স পাঁচ বছর বাড়ছে না। আগে যা ছিল, শিক্ষকদের অবসরের বয়সসীমা সেটাই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘গতকাল রাতে কয়েকটি সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে, রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।’

আসলে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের (প্রাথমিক স্কুল এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষক) অবসরের পাঁচ বছর বাড়ানো হচ্ছে। এতদিন অবসরের বয়স ছিল ৬০। এবার সেটা বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে বলে ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। 

ওই ভুয়ো বিজ্ঞপ্তির উপরে ‘পশ্চিমবঙ্গ সরকার, স্কুলশিক্ষা দফতর, বিকাশ ভবন, সল্টলেক সিটি, কলকাতা- ৭০০০৯১’ লেখা থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ওই ভুয়ো বিজ্ঞপ্তিকে সত্যি বলে ভেবে নিয়েছিলেন। যদিও সেই বিভ্রান্তি নিজেই কাটিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *