গাছের মাথায় খুলি, নীচে হাড়গোড়, মহা-রহস্য দুর্গাপুরে, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

গাছের মাথায় খুলি, নীচে হাড়গোড়, মহা-রহস্য দুর্গাপুরে, বাংলার মুখ

Spread the love

একেবারে ভয়াবহ কাণ্ড দুর্গাপুরে। দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় খুলি ও হাড়গোড় উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক চরমে। সবথেকে আশ্চর্যের বিষয় হল একটি গাছ থেকে একটা মাথার খুলি ঝুলছিল। এখানেই প্রশ্ন গাছের মাথায় মাথার খুলি গেল কী করে?

সূত্রের খবর, রবিবার সকালে এক ব্যক্তি স্থানীয় পুকুরপাড়ে গিয়েছিলেন। তিনি দেখতে পান গাছ থেকে একটি মাথার খুলি ঝুলছে। দেখেই আঁতকে ওঠেন তিনি। তাঁর চিৎকারে চারপাশ থেকে লোকজন জড়ো হয়ে যায়। 

এদিকে এরপর পুলিশের কাছে খবর যায়। পুলিশ গিয়ে দেখে গাছ থেকে খুলি ঝুলছে। আবার নীচে কতকগুলি হাড়গোড় রয়েছে। পুলিশ ওই গুলিকে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কিন্তু গাছের মাথায় খুলি আর নীচে হাড়গোড় এল কীভাবে? 

প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা হয়তো ওই গাছে কেউ আত্মহত্যা করেছিলেন। এতদিন কেউ দেখতে পাননি। এদিকে দীর্ঘদিন ধরে সেটি ঝুলছিল। একটা সময় গলা থেকে নীচের অংশ ছিঁড়ে পড়ে গিয়েছে। বাকি অংশটা ঝুলছিল। 

কিন্তু এটা কার দেহের কঙ্কাল সেটা বুঝতে পারছে না পুলিশ। আপাতত এলাকায় কেউ নিখোঁজ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। সেই অনুসারে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *