Bangladeshi Arrest: নথি ছাড়াই কেন থাকছিলেন শিয়ালদহের গেস্ট হাউসে? বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ - Bengali News | One bangladeshi Woman Arrest From Sealdah Guest House Kolkata - 24 Ghanta Bangla News
Home

Bangladeshi Arrest: নথি ছাড়াই কেন থাকছিলেন শিয়ালদহের গেস্ট হাউসে? বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ – Bengali News | One bangladeshi Woman Arrest From Sealdah Guest House Kolkata

Spread the love

এন্টালি থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশিImage Credit source: Facebook

কলকাতা: বাংলাদেশ আবহে তৎপর পুলিশ-প্রশাসন থেকে শুরু করে বিএসএফ আধিকারিকরা। অনুপ্রবেশ রুখতে তৎপর তাঁরা। জেলাগুলি থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক অনুপ্রবেশকারী। আর এবার ফের কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হয়েছেন ওই সন্দেহভাজন বাংলাদেশি মহিলা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,মহিলার নাম বেবি বিশ্বাস। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে থাকতেও শুরু করেন। তবে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ইতিমধ্যেই ফরেনার্স অ‍্যাক্টে রুজু হয়েছে মামলা। কী কারণে এসেছেন? মহিলা কি একাই এসছেন এদেশে? তা এখনও জানা যায়নি। বিস্তারিত সব কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগে ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই মহম্মদ আবিউর রহমান নামের ওই যুবককে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানা। কোনও পরিচয়পত্র ছাড়াই ভারতে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *