বাঘিনী জিনাতের পিছু নিয়ে এবার পুরুলিয়ার সীমানায় এল রয়্যাল বেঙ্গল টাইগার! বন দফতর বলল…, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

বাঘিনী জিনাতের পিছু নিয়ে এবার পুরুলিয়ার সীমানায় এল রয়্যাল বেঙ্গল টাইগার! বন দফতর বলল…, বাংলার মুখ

Spread the love

সম্প্রতি প্রায় ২১ দিন ধরে ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলায় এসেছিল জিনাত। আর সেই বাঘিনীর পিছু নিয়েই নাকি পুরুলিয়ার সীমানায় চলে এসেছে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এই নিয়ে ঝাড়খণ্ড বনবিভাগ বলেছে, শুক্রবার বাঘের ছাপ দেখা গিয়েছে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক ‘পায়ের ছাপ’ দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে লেপার্ড বা চিতাবাঘের তত্ত্ব সামনে এসেছিল। জানা গিয়েছে, পায়ের ছাপের পরিমাপ ১০ সেন্টিমিটারের বেশি। এই আবহে বনবিভাগের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, এই পায়ের ছাপ রয়্যাল বেঙ্গল টাইগারের। একদিনে ওই বাঘ প্রায় ১২ থেকে ১৫ কিমি হাঁটছে। এই আবহে সরাইকেলা-খরসোওয়ার চান্ডিল বনাঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু সাংবাদিকের মা এবং মুক্তিযোদ্ধা বাবাকে ধারাল অস্ত্রের কোপ)

আরও পড়ুন: ‘দ্বিতীয় আরজি কর হবে’, শান্তিপুরে মহিলা ডাক্তারকে হুমকি সুপারের, নিষ্ক্রিয় পুলিশ

আরও পড়ুন: ‘দলে দু’রকমের মত রয়েছে…’, মমতার মন্ত্রীর অকপট স্বীকারোক্তিতে চরমে জল্পনা

এই আবহে বাংলর বলরামপুর, মাঠা, বাঘমুন্ডি বনাঞ্চলে গিয়ে সেখানকার রেঞ্জ আধিকারিক ও বনকর্মীদের সঙ্গে বৈঠক করেন পুরুলিয়া বনবিভাগের ডিএফও। এছাড়া কোটশিলা ও ঝালদা রেঞ্জ আধিকারিকদের সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন ডিএফও। নির্দেশ দেওয়া হয়েছে, শিফট অনুযায়ী বনকর্মীদের ২৪ ঘণ্টার ডিউটি চালু করতে হবে। এহেন পরিস্থিতে এই ঠান্ডাতেও রাতে টহল দিচ্ছেন বনকর্মীরা। মনে করা হচ্ছে, এই বাঘ পালামৌ থেকে এসে থাকতে পারে। আর মনে করা হচ্ছে, জিনাতের পিছু নিয়েই এই বাঘ পুরুলিয়ার সীমানায় চলে আসতে পারে।

এর আগে ২১ দিনে তিন রাজ্য ঘুরে ধরা পড়েছিল জিনাত। সম্প্রতি বাঁকুড়ায় ধরা পড়েছিল এই বাঘিনী। এরপর তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে এখন আবার সে সিমলিপালে নিজের বাড়িতে ফিরে গিয়েছে। জানা যায়, গত বেশ কয়েক দিন ধরে বিভিন্ন জঙ্গলে ঘুরে ঘুরে অনেক জন্তু শিকার করে খেয়েছে জিনাত। জঙ্গলে জঙ্গলে ঘোরার সময় নাকি তিনটি ছাগল খেয়েছিল জিনাত।

উল্লেখ্য, মহারাষ্ট্রের তাডোবা থেকে সিমলিপালে আনা হয়েছিল জিনাতকে। ২৩ নভেম্বর সিমিলিপাল টাইগার রিজার্ভের কোর এরিয়ায় জিনাতকে ছেড়ে দেওয়া হয়। তারপর বাঘিনীটি ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিল। এদিকে ট্র্যাকিং করার ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছিল। দিনের পর দিন ধরে বাঘিনীটিকে ধরার চেষ্টা করা হচ্ছিল। আর এখন জিনাতের টানে একটি বাঘ ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে অবিরাম ভাবে। এই বাঘের ছাপ যেখানে দেখা গিয়েছে, সেই এলাকা থেকে সড়কপথে পুরুলিয়ার বলরামপুরের দাঁতিয়ার সীমানা ২৪ কিলোমিটার।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *