গুলি চালিয়েও শেষ রক্ষা হল না, কালচিনি চা বাগানে বনকর্মীকে পিষে দিল হাতি, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

গুলি চালিয়েও শেষ রক্ষা হল না, কালচিনি চা বাগানে বনকর্মীকে পিষে দিল হাতি, বাংলার মুখ

Spread the love

বাংলায় ফের হাতির হানায় মৃত্যু হল বনকর্মীর। একটি হাতি দলকে জঙ্গলে ফেরানোর সময় গজরাজের মুখোমুখি চলে আসেন ওই বনকর্মী। সেই সময় তার ওপর হামলা চালায় একটি হাতি। ঘটনায় মৃত্যু হয় ওই বনকর্মীর। মৃতের নাম মদন দেওয়ান। ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিমের কালচিনি চা বাগানের আউট ডিভিশনের ৫ নম্বর সেকশনে। জানা যায়, প্রাণ বাঁচাতে ওই বন কর্মী এক রাউন্ড গুলিও ছুড়েছিলেন। তারপরেও তিনি নিজেকে বাঁচাতে পারেননি। তাকে পালিয়ে আসার সুযোগ দেয়নি হাতি।

আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় বাড়ি ভেঙে দুই বোনকে পিষে দিল হাতি, মর্মান্তিক ঘটনা ওড়িশায়

ঘটনায় মৃত বনকর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রকল্পের পশ্চিম বিভাগের উপকেন্দ্র অধিকর্তা ড. হরিকৃষ্ণন। বনকর্মীর মৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, প্রাণ বাঁচাতে ওই বনকর্মী এক রাউন্ড গুলি চালিয়েছিলেন ।তবে হাতি পালাতে গিয়ে তিনি সামনে চলে এসেছিলেন। নিচে পড়ে যান দেওয়ান। সেই সময় হাতি তাকে পিষে দেয়। জানা গিয়েছে, এদিন সকালে ৪ থেকে ৫টি হাতির দল বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে কালচিনি চা বাগানে আসে। খবর পেয়ে সেখানে যান বনকর্মীরা। এদিকে, হাতির পাল দেখতে সেখানে পৌঁছয় প্রচুর মানুষ। একসঙ্গে বহু মানুষের হইহুল্লোড়ে হাতি বিরক্ত হয়ে ওঠে। সেই খবর পেয়ে জনতার ভিড় সামাল দিতে প্রচুর পুলিশ পৌঁছয়। ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।

জানা যায়, মানুষের ভিড়ে পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে একসময় লাঠি নিয়ে তেড়ে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে হয়।এদিকে, হাতির দল আরও বিরক্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ ও বনকর্মীরা সেখানে উপস্থিত মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

জানা গিয়েছে, হাতির দলকে তাড়ানোর সময় মদন শূন্যে এক রাউন্ড গুলি চালান। সেই সময় আরও ক্ষেপে যায় হাতির দল। তখন মদনের উপর হামলা চালায় একটি হাতি। পরে হাতি সেখান থেকে চলে গেলে বনকর্মীর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হরিকৃষ্ণন মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, সরকারি নিয়ম মেনে মৃত বনরক্ষীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ওই পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করতে বিভাগীয় সুপারিশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *