Maharashtra: মৃত ঘোষণা করেছে হাসপাতাল, এক 'ঝাঁকুনি'-তে হেঁটে বাড়ি ফিরলেন ব্যক্তি - Bengali News | A man was declared dead in hospital, speedbreaker 'shook' him alive in Maharashtra - 24 Ghanta Bangla News
Home

Maharashtra: মৃত ঘোষণা করেছে হাসপাতাল, এক ‘ঝাঁকুনি’-তে হেঁটে বাড়ি ফিরলেন ব্যক্তি – Bengali News | A man was declared dead in hospital, speedbreaker ‘shook’ him alive in Maharashtra

Spread the love

কোলাপুর: এমনও হয়! মৃত ঘোষণা করেছিল হাসপাতাল। অ্যাম্বুল্যান্সে দেহ ফিরিয়ে আনা হচ্ছিল। রাস্তায় স্পিড ব্রেকার মারে অ্যাম্বুল্যান্স। তারপরই ঝাঁকুনি। আর সেই ‘ঝাঁকুনি’-র পরই ফের বেঁচে উঠলেন বছর পঁয়ষট্টির এক ব্যক্তি। শ্মশানে যাওয়ার বদলে কয়েকদিন পর হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফিরলেন। ঘটনাটি মহারাষ্ট্রের কোলাপুরের।

জানা গিয়েছে, পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরের কসবা-বাওয়াদা এলাকার বাসিন্দা পাণ্ডুরঙ্গ উলপে গত ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিজনরা অ্যাম্বুল্যান্সে দেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দেন। খবর পৌঁছে যায় বাড়িতে। শোকাচ্ছন্ন পরিবারকে সমবেদনা জানাতে জড়ো হন প্রতিবেশীরা। পৌঁছে যান আত্মীয় স্বজনরা। এদিকে দেহ ফিরিয়ে আনার সময় অ্যাম্বুল্যান্স এক জায়গায় স্পিড ব্রেকার মারলে ঝাঁকুনি হয়। তখন একজন দেখেন, পাণ্ডুরঙ্গের একটা আঙুল নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে অন্য এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এই খবরটিও পড়ুন

সেখানেই প্রায় দিন পনেরো চিকিৎসার পর সোমবার বাড়ি ফেরেন পাণ্ডুরঙ্গ। এক ঝাঁকুনিই যেন তাঁকে মৃতলোক থেকে মর্ত্যলোকে ফিরিয়ে আনল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *