Bagda: এদেশে ঢুকে পরিচারিকার কাজও জুটিয়ে নিয়েছিলেন, কী উদ্দেশ্য ছিল ওপার বাংলা থেকে আসা এই দুই যুবতীর? - Bengali News | Bagda Two Bangladeshi infiltrators arrested from Bagda - 24 Ghanta Bangla News
Home

Bagda: এদেশে ঢুকে পরিচারিকার কাজও জুটিয়ে নিয়েছিলেন, কী উদ্দেশ্য ছিল ওপার বাংলা থেকে আসা এই দুই যুবতীর? – Bengali News | Bagda Two Bangladeshi infiltrators arrested from Bagda

Spread the love

গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী Image Credit source: TV9 Bangla

বাগদা: বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকেছিলেন। তারপর এখানে পরিচারিকার কাজও জুটিয়ে নিয়েছিলেন। কিন্তু আত্মীয়ের অসুস্থতার কারণে ফের বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার দুই মহিলা অনুপ্রবেশকারী। দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম আজমিরা খাতুন, শিরিনা খাতুন।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বাগদার মাথাভাঙা এলাকা থেকে বুধবার সকালে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত দুই মহিলা বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। এই দুই মহিলা কয়েক মাস আগে চোরাপথে ভারতে প্রবেশ করে বাইরের রাজ্যে পরিচারিকার কাজ করতেন।

বাংলাদেশ বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে তাঁরা চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্য বাগদায় এসেছিলেন। ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ । ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আদতে কেন কী উদ্দেশ্যে তাঁরা ভারতে ঢুকেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁদের কাছে ভারতের কোনও নথি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *