মাসে ১৮ হাজার টাকা ভাতা পাবেন পুরোহিত-গ্রন্থীরা, ভোটের আগেই বড় ঘোষণা - Bengali News | Big Announcement by Former Delhi CM Arvind Kejriwal, Hindu Priest & Sikh Granthis will get 18000 rs Monthly Aid - 24 Ghanta Bangla News
Home

মাসে ১৮ হাজার টাকা ভাতা পাবেন পুরোহিত-গ্রন্থীরা, ভোটের আগেই বড় ঘোষণা – Bengali News | Big Announcement by Former Delhi CM Arvind Kejriwal, Hindu Priest & Sikh Granthis will get 18000 rs Monthly Aid

Spread the love

নয়া দিল্লি: নির্বাচনের আগেই বড় ঘোষণা। পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থীরা পাবেন মাসিক ১৮ হাজার টাকার ভাতা। বছর শেষে এই বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

২০২৫ সালের শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি। তার জন্যই নির্বাচনের আগে নানা প্রকল্পের ঘোষণা করছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

এ দিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল পূজারী গ্রন্থী সম্মান যোজনার ঘোষণা করেন। তিনি জানান, ফের রাজধানীর ক্ষমতায় এলে, আপ সরকার হিন্দু মন্দিরের পূজারী ও শিখ গুরুদ্বারের গ্রন্থীদের মাসিক ১৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। আগামিকাল থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে বলে জানান কেজরীবাল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *