দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না, বিজেপির টাকায় হাত দেবেন না, সন্দেশখালিতে বললেন মমতা - 24 Ghanta Bangla News
Home

দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না, বিজেপির টাকায় হাত দেবেন না, সন্দেশখালিতে বললেন মমতা

Spread the love

সন্দেশখালিতে প্রশাসনিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরাসরি টাকা দিয়ে অশান্তি বাঁধানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে স্থানীয় মহিলাদের মমতার পরামর্শ, দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না। তবে দুষ্টু লোকের নাম এদিন বলেননি তিনি।

এদিন মমতা বলেন, ‘একটা কথা মনে রাখবেন। আমি কথা কম বলি। আমি আজেবাজে ভাষণ দিই না। কিন্তু আমি যেটুকু বলি, সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ, কটূ কথা বলার, কুৎসা করার, মিথ্যে বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি। তাই যেন ভবিষ্যতেও না হয়।’

এর পরই সন্দেশখালির মহিলাদের মমতা প্রশ্ন করেন, ‘সবাই ভালো থাকবেন। আর মিলে মিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা কেউ ডাকল আর চলে গেল সেটাও যাবেন না। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে… আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা। মিথ্যা বেশি দিন চলে না। মিথ্যেটা একদিন প্রকাশ পেয়ে যায়।’

প্রশাসনিক সভা থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, ‘আমি চাই, যা হয়েছে হয়েছে আমার মনে নেই। আমি ভুলে গেছি। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন। ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংস দেব বলতেন ওরে টাকা মাটি, মাটি টাকা। এগুলো মানুষের টাকা নয়, এগুলো অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না।’

বলে রাখি, সোমবার মমতার সভার পর মঙ্গলবারই সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকেই কি দুষ্টু লোক বললেন মমতা? না কি তাঁর নিশানায় রয়েছে অন্য কেউ মমতার সভার পর বিভ্রান্তি ছড়িয়েছে সন্দেশখালিজুড়ে।

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *