‘৮দিন পরে বাঘ ধরেছি’ বাঁকুড়ায় ধরা পড়ল বাঘিনী, কাবু হল ঘুমপাড়ানি গুলিতে, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘৮দিন পরে বাঘ ধরেছি’ বাঁকুড়ায় ধরা পড়ল বাঘিনী, কাবু হল ঘুমপাড়ানি গুলিতে, বাংলার মুখ

Spread the love

ঘুমপাড়ানি গুলিতে কাবু হল বাঘিনী জিনাত। বনদফতরের পাতা জালে ধরা পড়ল বাঘিনী। গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল বাঘিনী। বলা ভালো কার্যত ঘোল খাওয়াচ্ছিল বনদফতরকে। বাঁকুড়ার জঙ্গলে ডেরা নিয়েছিল বাঘিনী। বনদফতর কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেটিকে ধরতে। 

এদিকে সূত্রের খবর, রবিবার তিনটের পরে ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপর কাবু হয় বাঘিনী। এরপর অত্যন্ত সন্তর্পনে বাঘিনীকে গোঁসাইডিহি এলাকায় জালে পোরা হয় । প্রাথমিকভাবে জানা গিয়েছে সেই বাঘিনী সুস্থ রয়েছে। তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে। 

ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল। এরপর একের পর এক জঙ্গল পেরিয়ে যাচ্ছিল। অবশেষে ধরা পড়ল বাঁকুড়ার জঙ্গলে। বহু চেষ্টার পরে।

সূত্রের খবর, বাঘ ধরার কাজে নিয়োজিত এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাঘিনী আপাতত সুস্থ রয়েছে। বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘ আমরা ধরেছি। গত ৮দিন ধরে বিভিন্ন জায়গায় বাঘটা ছিল। বিভিন্ন টিম কাজ করছিল। অবশেষে বাঘটি ধরা পড়েছে। 

এদিকে এই বাঘিনীকে ধরতে না পারাটা কার্যত বনদফতরের কাছে মর্যাদার লড়াই। বার বার বাঘবন্দির কাজে ফেল করছিল বনদফতর। অবশেষে ধরা পড়ল বাঘিনী। খাঁচাবন্দি হল। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *