সিবিআইয়ের চালে আরও বেকায়দায় পার্থ চট্টোপাধ্যায়, জেল থেকে বেরনোর স্বপ্ন প্রায় শেষ - 24 Ghanta Bangla News
Home

সিবিআইয়ের চালে আরও বেকায়দায় পার্থ চট্টোপাধ্যায়, জেল থেকে বেরনোর স্বপ্ন প্রায় শেষ

Spread the love

উচ্চ প্রাথমিক ও SLST দুর্নীতিতে জামিন-জল্পনার মধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। এই মামলায় গ্রেফতারির ৮৮ দিনের মাথায় পার্থসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ৪৫ পাতার চার্জশিটে কী ভাবে সন্তু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের মাধ্যমে পার্থর কাছে টাকা পৌঁছে যেত তার বিস্তারিত বিবরণ রয়েছে। এই চার্জশিটের ফলে পার্থর জেলমুক্তি ফের অনিশ্চিত হয়ে পড়ল।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে গত ১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার দেখিয়েছিল সিবিআই। এর পর তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দাদের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পার্থর গ্রেফতারির ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই আদালতকে জানিয়েছে কী ভাবে টাকার বিনিময়ে প্রাথমিকের চাকরি বিক্রি করেছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

শুক্রবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই আদালতে ৪৫ পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই। সঙ্গে হাজারখানেক পাতার নথি জমা দিয়েছে তারা। তাতে জানানো হয়েছে, কী ভাবে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা ও নামের তালিকা সন্তু বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিতেন অয়ন শীল। তার পর সন্তু সেই টাকা দিতেন পার্থকে। এভাবে অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম উঠে যেত নিয়োগের তালিকায়। সাথে সাথে নিয়োগপত্রও পেয়ে যেত তারা।

সম্প্রতি উচ্চ প্রাথমিক দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এবার তার বিরুদ্ধে নতুন চার্জশিট জমা পড়ায় গ্রেফতারির আড়াই বছর পরেও পার্থর জেলমুক্তি অনিশ্চিত হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *