বড়দিনের শুভেচ্ছা! সান্তার লাল টুপি কাস্তে হাতুড়ির মাথায়, হাসির রোল নেটপাড়ায়, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

বড়দিনের শুভেচ্ছা! সান্তার লাল টুপি কাস্তে হাতুড়ির মাথায়, হাসির রোল নেটপাড়ায়, বাংলার মুখ

Spread the love

সিপিএম। ৩৪বছর বাংলায় ক্ষমতা থাকার পরে বর্তমানে একেবারে শূন্য হাতে। তবে সোশ্য়াল মিডিয়ায় এখনও বিশেষভাবে সক্রিয় সিপিএম। আর সেই সোশ্য়াল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে বঙ্গ সিপিএম। আর সেই শুভেচ্ছা বার্তায় কেবলমাত্র লেখা হয়েছে বড়দিনের শুভেচ্ছা। এখানেও আপত্তির কিছু ছিল না। তবে তার তলায় যে ছবিটা পোস্ট করেছে সিপিএম ওয়েস্ট বেঙ্গল সেটা দেখে মুখ টিপে হাসছেন অনেকেই।

কী আছে সেই ছবিতে?

সেই ছবিতে কাস্তে হাতুড়ির মাথার উপর রয়েছে সান্তা টুপি। সাদা রঙের সান্তা টুপি কাস্তে হাতুড়ির মাথার উপর। নীচে লেখা বড়দিনের শুভেচ্ছা। দ্যা লেফট ক্রিয়েটিভ। তবে সৃষ্টিশীল বামেদের এই সৃষ্টি বড়দিনের অনেকের মনেই বাড়তি খুশি এনে দিয়েছে।

এদিকে এই ছবি দেখে নানাজনে নানা কথা বলছেন। এক নেটিজেন লিখেছেন, এই সাদা রঙের এটা কিসের ছবি?

অপর একজন লিখেছেন, কমরেডস এবার খ্রীস্টান সব ভোট দেবে।

অনেকে এমন কিছু মন্তব্য লিখেছেন যা শুনে কান চাপা দিচ্ছেন বঙ্গবাসী। কেউ কেউ সরাসরি সমালোচনা করেছেন। কেউ আবার তির্যত মন্তব্য করেছেন। কয়েকজন আবার অতীত মনে করিয়ে দিয়েছেন সিপিএমকে। এককথায় কাস্তা হাতুড়ির মাথায় এভাবে সান্তার টুপি পরানো ছবি পোস্ট করা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

বড়দিনের ঠিক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় গিয়েছিলেন গীর্জায়। সেখানে তিনি গানের সুরে গলা মিলিয়েছিলেন। তবে তৃণমূল বার বারই বলে ধর্ম যার যার উৎসব সবার। সেই নিরিখেই তৃণমূলের নেতা কর্মীরা নানা উৎসবে শামিল হন। তবে অনেকের মতে, পুজো পার্বন, উৎসব নিয়ে সিপিএমের অবস্থান ঠিক কী তা নিয়ে নানা সময় নানা ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে এবার রাজ্য সিপিএমের এক্স হ্যান্ডল সহ সোশ্য়াল মিডিয়ার অন্য় মাধ্যমে এই সান্তাক্লজের টুপি যুক্ত কাস্তে হাতুড়ির ছবি পোস্ট করা হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে অনেকেরই ভিড়মি খাওয়ার জোগাড়। সর্বহারার মহান নেতা কমরেড সান্তা লাল সেলাম। অপর একজন লিখেছেন, সিপিএম নামক ভন্ড দলকে কেউ ভোট দেবেন না।

এদিকে অনেকের মতে, তৃণমূলের সঙ্গে সিপিএমের আদর্শগত কিছু ফারাক রয়েছে। তবে সিপিএম অতীতে কোনও উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানায়নি এমনটাও নয়। তবে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে সিপিএমের পোস্টকে ঘিরে নানা মন্তব্য করার ‘সাহস’ ফিরে পেয়েছেন সাধারণ মানুষ। এমনটাও বলেন অনেকে।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *