Kolkata: ‘ম্যাপ’ থেকে মুছে দেওয়া হল ‘ডোরিনা ক্রসিং’, RG Kar-কাণ্ডে বড় সিদ্ধান্ত গুগলের – Bengali News | Dorina crossing is no more in google, new name in the name of RG Kar victim
কলকাতার ডোরিনা ক্রসিংImage Credit source: Getty Image
কলকাতা: কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য জায়গার মধ্যে একটি হল ডোরিনা ক্রসিং। জনবহুল এসপ্লানেডের এই ক্রসিং পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন, মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং। এবার গুগল মানচিত্রে মুছে দেওয়া হল ডোরিনা ক্রসিং-এর নাম। গুগল ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং। চিকিৎসকদের অনুরোধে এই সিদ্ধান্ত নিল গুগল।
আন্দোলনকারী চিকিৎসকেরা চেয়েছিলেন, আরজি করের নির্যাতিতার নামে রাস্তা তথা ক্রসিং-এর নামকরণ করা হোক। যেহেতুু নির্যাতিতার নাম বদল করে তিলোত্তমা বা অভয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই সেই নামেই ক্রসিং-এর নাম বদল করার আবেদন জানান চিকিৎসকরা। গুগল সেই অনুরোধ মেনে বদলে দিয়েছে নাম।
গুগল সেই অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র তরফে মুখ্যসচিব-মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। বুধবার এ কথা জানিয়েছেন, WBDF-এর সদস্য চিকিৎসক প্রমোদরঞ্জন রায়।
সবিস্তারে আসছে…