Cooch Behar: শোকেসে কম্বল জড়িয়ে ঢোকানো বাবার দেহ, সেপটিক ট্যাঙ্ক খুলতেই ভেসে উঠল দাদার বডি, শীতের সকালে হাড়হিম করা ঘটনা - Bengali News | Body of father and brother found at home in Cooch behar, police started investigation - 24 Ghanta Bangla News
Home

Cooch Behar: শোকেসে কম্বল জড়িয়ে ঢোকানো বাবার দেহ, সেপটিক ট্যাঙ্ক খুলতেই ভেসে উঠল দাদার বডি, শীতের সকালে হাড়হিম করা ঘটনা – Bengali News | Body of father and brother found at home in Cooch behar, police started investigation

Spread the love

কোচবিহার: সাত সকালে মাছ বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ী দেখতে পান ফাঁকা ঘরে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। কোথাও কারা দেখা নেই। এই দৃশ্য দেখেই শিউরে ওঠেন ওই মাছ ব্যবসায়ী। অপেক্ষা না করে প্রতিবেশীদের ডাকেন তিনি। ঘরের দরজা তখনও বন্ধ। ফলে ভিতরে কী হচ্ছে, তা বোঝার উপায় ছিল না। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে যান প্রতিবেশীরা। ভিতরে গিয়ে সব দেখে শিউরে ওঠেন তাঁরা।

কোচবিহারের দাওয়াগড়ি এলাকার ঘটনা। সোমবার সকালে ওই ঘরে ঢুকে দেখা যায়, শোকেসের মধ্যে কম্বলে মোড়া বৃদ্ধের দেহ। রক্ত তখনও পড়ে রয়েছে ঘরে। ফলে, খুন করে দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা বুঝতে কোনও অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালাতে শুরু করেন। বাড়ির চারপাশ দেখতে গিয়ে উদ্ধার হয় আরও এক মৃতদেহ।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *